মাসদার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েট স্কলারশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসদার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবুধাবিতে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সিস্টেমস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোসিস্টেমসের ওপর মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি প্রদান করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মোট ১০টি কোটা সংরক্ষিত রয়েছে।বিস্তারিত তথ্য, ফরম ও যোগাযোগ করার জন্য শিক্ষার্থীরা এই ওয়েরসাইট www.masdar.ac.ae দেখতে পারেন। মাসদার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রঞ্জিত্কুমার সেন, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিতে বলা হয়েছে।