মাস্টার্স/ডিপ্লোমা ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স/ডিপ্লোমা প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধাতালিকা আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত ফল বিকেল চারটা থেকে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে এবং রাত নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.nu.edu.bd/admissions) জানা যাবে। খুদে বার্তার মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে NUATPMRoll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।