মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদনের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৬ সেপ্টেম্বর করা হয়েছে। ফরম বিশ্ববিদ্যালয়ে জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অন্য শর্তগুলো অপরিবর্তিত থাকবে।