প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২১ মার্চ থেকে শুরু হচ্ছে। ওই দিন বিকেল চারটা থেকে শুরু হয়ে ২৭ মার্চ ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
যে শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছেন কিংবা দ্বিতীয় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন, সেই শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে দেওয়া হয়েছে।