প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৯ মে থেকে। ফরম পূরণ চলবে ২৪ মে পর্যন্ত। একই সঙ্গে নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও বিশেষ পরীক্ষার্থীদের ফরম পূরণ করা হবে। নিয়মিত ও অন্যান্য আগ্রহী ছাত্রছাত্রীদের এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ফরম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা তাঁর প্রতিনিধিরা ৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন । আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।