মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: পাঠ্যবই বহির্ভূত
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলার যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:

বাঙালি জাতির সর্বাপেক্ষা গৌরবের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশের কারণে শান্তিপ্রিয় হলেও কারোর অধীনতা বাঙালি জাতি কখনোই মেনে নিতে পারেনি। অন্যায় ও শোষণের বিরুদ্ধে বাঙালির অবস্থান চিরকালই ছিল বজ্রকঠিন। তাই এখানে বারবার বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। সেই আগুনে বারবার কেঁপে উঠেছে পরাশক্তির ভিত। স্বাধীনতাপ্রিয় বাঙালির স্বপ্ন ও সাধনা ছিল পরাধীনতা থেকে মুক্তি। আর এ চেতনায় উজ্জীবিত হয়েই পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্তির জন্য ১৯৭১ সালে সর্বস্তরের বাঙালি জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে এবং অর্জন করে প্রাণপ্রিয় স্বাধীনতা।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) কী বাজি রেখে ১৯৭১ সালে বাঙালিরা যুদ্ধ করেছিল?
ক. দেশ খ. মাকে গ. জীবন ঘ. সম্মান

২) প্রকৃতিগতভাবে বাঙালিরা—
ক. নির্জীব খ. শান্ত গ. নরম ঘ. সংগ্রামী

৩) উষ্ণ শব্দটির ‘ষ্ণ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ষ+ঞ খ. ষ+ন গ. ষ+ণ ঘ. ষ+ঙ
৪) বাঙালিরা অন্যায় ও শাসনের নামে শোষণ মেনে না নেওয়ার কারণ—

ক. এরা সংগ্রামী খ. এরা বিদ্রোহী গ. এরা স্বাধীনচেতা ঘ. এরা স্বেচ্ছাচারী
৫) বারবার বিদ্রোহ আর প্রতিবাদের কারণে ভিনদেশি শত্রুরা কখনো এ দেশে—
ক. শাসন প্রয়োগ করেনি খ. আইন প্রয়োগ করতে পারেনি
গ. নিজেদের অধিকার পায়নি ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেনি।
১ নং প্রশ্নের উত্তর:
১. গ. জীবন ২. খ. শান্ত ৩. গ. ষ+ণ ৪. গ. এরা স্বাধীনচেতা।
৫. ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেনি।

২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ।
শব্দ শব্দার্থ শব্দ শব্দার্থ
আজন্ম চিরকালীন কম্পন কাঁপন
সর্বস্তরের সব শ্রেণি ও পেশার পরাস্ত পরাজিত
গৌরব মর্যাদা বোধ অনুভূতি।
ক. বাঙালির বিদ্রোহী মনোভাবে — উঠেছিল শোষকের হূদয়।
খ. নিজেকে বড় মনে করায় — নেই।
গ. জীবনে প্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছানোই মানুষের — সাধনা।
ঘ. কবিরা কাব্য রচনায় সব — একত্রে কাজে লাগান।
ঙ. নেপোলিয়ান দুর্ভাগ্যের কাছে কখনো — হয়নি।
২ নং প্রশ্নের উত্তর:
ক. কম্পন খ. গৌরব গ. আজন্ম ঘ. বোধ ঙ. পরাস্ত ।

৩। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো:
দ্র, ক্ষ, হ্র, দ্ধ, জ্ঞ।
৩ নং প্রশ্নের উত্তর:
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
দ্র দ+র ফলা ( ্র) দরিদ্র
ক্ষ ক+ষ কক্ষ
হ্র হ+ঋ-কার ( ৃ) হূদয়
দ্ধ দ+ধ বদ্ধ
জ্ঞ জ+ঞ জ্ঞান।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ লেখো।
খ. মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? বুঝিয়ে লেখো।
গ. মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।
৪ নং প্রশ্নের উত্তর:
(ক)
বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ নিচে দেওয়া হলো:
১) দেশকে শোষকের হাত থেকে রক্ষা করার জন্য।
২) দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির জন্য।
৩) অন্যায় ও অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য।
৪) শাসক ও শোষকদের অন্যায় অবিচার থেকে মুক্তির জন্য।
৫) দেশকে স্বাধীন ও শোষণমুক্ত করার জন্য।
(খ)
পাকিস্তান সরকার এ দেশের মানুষের ওপর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নিপীড়ন চালিয়েছিল বলেই বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছিল।
বাঙালিরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাদেশের মানুষের ওপর সব ধরনের বৈষম্যমূলক আচরণ শুরু করে। এতে সবখানে বাঙালিদের শোষণের শিকার হতে হয়। এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে বাঙালিরা। এতে পাকিস্তানি সরকার নিষ্ঠুরভাবে বাঙালিদের দমাতে চেষ্টা করে। তারই জবাবে ১৯৭১ সালে বাঙালিরা মুক্তিযুদ্ধ শুরু করে।
(গ)
মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ হলেন—
১। সিপাহি হামিদুর রহমান ২। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
৩। ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন ৪। সিপাহি মোস্তফা কামাল
৫। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৬। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
৭। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
৫। মনে কর তোমার নাম অনিক/আনিকা। তুমি সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যেতে চাও। এই মর্মে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
৫নং প্রশ্নের উত্তর:
০২.০৮.১৪
বরাবর
প্রধান শিক্ষক
সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ।
বিষয়: মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যাওয়ার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। আমরা আপনার তত্ত্বাবধানে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যেতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক-
অনিক/আনিকা
শ্রেণি-পঞ্চম।
দীদার চৌধুরী, শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা