মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-১২প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।৩৪. যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হইতেছে টেলিভিশন। বেতারে আমরা কেবল ধ্বনি শুনিতে পাই। ছবি দেখিতে পাই না। টেলিভিশনে আমরা ছবিও দেখিতে পাই। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখিতে পাই, তাহা সম্ভব হইতেছে টেলিভিশনের বদৌলতে।উত্তর: যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই। ছবি দেখতে পাই না। টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখতে পাই, তা সম্ভব হইয়াছে টেলিভিশনের বদৌলতে।৩৫. পাখি চায় ওড়িবার আনন্দ। তাহাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, ইহাতে তাহার মন পাওয়া যায় না। খোকা পাখিটি আনিয়াছিল অনেক দূর থেকে কষ্ট করিয়া, যত্ন করিয়া লালন পালনও করিয়াছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পাইল, পাখিটি চলিয়া গেল। সে আর ফিরিয়া আসিল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালন পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।৩৬. মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করিতে পারেন নাই। কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা, জ্ঞান-বিস্তার ও প্রসারে ছিল তাঁহার অনেক অবদান। তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের জন্য শিক্ষা, জ্ঞান-বিস্তার ও প্রসারে ছিল তাঁর অনেক অবদান। তিনি সন্তোষে ইসলামি বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসীন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।৩৭.মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় হতবিহ্বল হইয়া পড়িল। পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক। সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। তাহারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে আগাইয়া আসিয়াছে দরুইনের দিকে। এ অবস্থায় তাহাদের সামনে কেবল দুইটি পথ খোলা—হয় সামনাসামনি যুদ্ধ করিয়া মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটিয়া নিরাপদ আশ্রয়ে চলিয়া যাওয়া।উত্তর: মুক্তিসেনারা শত্রুর আক্রমণের আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ল। পাকিস্তানি হানাদাররা সংখ্যায় অনেক। সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। তারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে এগিয়ে আসছে দরুইনের দিকে। এ অবস্থায় তাদের সামনে কেবল দুটি পথ খোলা—হয় সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল