মুন্সিগঞ্জে এইচএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার কলেজগুলোর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুশফিক এম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মানপত্র, মেডেল, ব্যাগ ও মগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি