প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পুরস্কার ২০১৪ পাওয়ায় সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুমতাহিনা রিজাকে সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিন, সহ-উপাচার্য মো. হুমায়ুন কবীর চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক এম. শমশের আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল হাকিম অভিনন্দন জানান মুমতাহিনা রিজাকে। গত ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিজি) এক অনুষ্ঠানে মুমতাহিনা রিজা স্বর্ণপদক গ্রহণ করেন। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অথবা নম্বর পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি