মুহাম্মদ মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।

অধ্যায়-৮

২০।  ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত?

        ক. ৩৫ কিমি খ. ৩০ কিমি

        গ. ২৫ কিমি ঘ. ২০ কিমি

২১।   ওজোন স্তর কীভাবে পৃথিবীর জীবজগেক রক্ষা করে?

        ক. সূর্যের অতিবেগুনি রশ্মি

        শোষণ করে

        খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে

        গ. সূর্য থেকে আলো নিয়ে

        ঘ. সূর্যকে ঢেকে দিয়ে

        অন্ধকার করে

২২।   ওজোন স্তর ক্ষতির কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?

        ক. দুই ভাগ খ. তিন ভাগ

        গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ

২৩। বিশ্বের উন্নত দেশগুলো কীভাবে পরিবেশ নষ্ট করছে?

        i. অধিক হারে জীবাশ্ম জ্বালানি

        ব্যবহার করে

        ii. পারমাণবিক চুল্লি ব্যবহার করে

        iii. শিল্পকারখানা বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে

নিচের কোনটি সঠিক?

        ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

২৪।   পৃথিবীর ফুসফুস বলা হয় কোনটিকে?

        ক. পাহাড়কে খ. ভূমিকে

        গ. প্রণালিকে ঘ. মহাসমুদ্রকে

২৫।  বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

        ক. প্রশান্ত মহাসাগর খ. নদী

        গ. খাল-বিল ঘ. মহাসমুদ্র

২৬।  পরিবেশদূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো—

        ক. বন উজাড়করণ

        খ. নদী ভরাট হওয়া

        গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া

        ঘ. রাসায়নিক সারের

        মাত্রাতিরিক্ত ব্যবহার

২৭।  সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে?

        ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

        গ. কার্বন ডাই-অক্সাইড

        ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

২৮।  সবুজ উদ্ভিদ কী ত্যাগ করে?

        ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

        গ. কার্বন ডাই-অক্সাইড

        ঘ. নাইট্রাস অক্সাইড

২৯।   বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষতিকারক সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো—

        ক. মানুষ বেড়ে যাওয়া

        খ. বন উজাড়করণের ফলে

        গ. অপরিকল্পিত আবাসন

        ঘ. বননীতি না থাকায়

৩০।  বর্তমান বিশ্বে ব্যাপকভাবে নিচের কোনটি গড়ে উঠছে?

        ক. বনায়ন খ. নগর

        গ. পরিবেশ সচেতনতা

        ঘ. বনায়ন ও নগরায়ণ

৩১।  শিল্পকারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?

        ক. কার্বনের খ. অক্সিজেনের

        গ. নাইট্রোজেনের

        ঘ. নাইট্রাস অক্সাইডের

৩২।  বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো—

        i. রাসায়নিক সারের ব্যবহার

        ii. কীটনাশকের ব্যবহার

        iii. কৃষিতে যান্ত্রিক সেচ

        ব্যবহারের ফলে

নিচের কোনটি সঠিক?

        ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

৩৩।  বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে?

        i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে

        ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে

        iii. মত্স্য খামার ও শস্যক্ষেত্রের

        ক্ষতি হবে

নিচের কোনটি সঠিক?

        ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৮

২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. খ

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর