মূল পাঠ্যবই আগাগোড়া পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, ড. শহীদুল্লাহ কলেজ, ঢাকাপরীক্ষার আগে সাজেশননির্ভর পড়াশোনা পরিহার করে মূল পাঠ্য আগাগোড়া পড়তে হবে। বিশেষ করে, নতুন কোনো পড়া না ধরে কেবল রিভিশন দিতে হবে এবং সব বিষয়ই গুরুত্ব দিয়ে পড়তে হবে। বেশি নম্বর পেতে সঠিক বানানের যথাযথ ব্যবহার এবং প্রশ্নানুযায়ী সময় বণ্টন করে উত্তর লেখার অভ্যাস করতে হবে—বিশেষ করে বাংলা ও ইংরেজিতে। এ জন্য নিজেই প্রশ্ন তৈরি করে নিজের মডেল টেস্ট নিতে পারো এবং বানান ভুলসহ অন্যান্য ভুল শুধরানোর জন্য একজন শিক্ষককে দিয়ে খাতাটি মূল্যায়ন করিয়ে নিতে পারো। এতে কোন কোন অধ্যায়ে তোমার দুর্বলতা রয়েছে তা শনাক্ত হবে এবং সেভাবেই চর্চা করে অগ্রসর হবে। এটা ভালো ফল করতে সহায়ক হবে।