৭. পটেনশিয়াল ডিভাইডার দ্বারা কী করা হয়?ক. কোন বিভব পার্থক্যকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা যায়।খ. কোন বিভব সাম্যাবস্থাকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা যায়।গ. কোন বিভব তড়িৎ প্রবাহকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করা যায়।ঘ. কোন বিভব তড়িৎ প্রবাহকে সম-অনুপাতে বিভক্ত করা যায়।৮. প্রকৃত কোষের বৈশিষ্ট্য কোনটি?ক. সবুজ উদ্ভিদ কোষে প্লাস্টিড পাওয়া যায়।খ. দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ প্রক্রিয়ার সময় স্পিন্ডল তৈরি হয়।গ. সব প্রকৃত কোষে দ্বিস্তরী মেমব্রেন দিয়ে বেষ্টিত অন্যান্য কোষীয় অঙ্গানুগুলো থাকে। যেমন: মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।ঘ. কোষে সাধারণত সেলুলোজ বা কাইটিন নির্মিত কোষপ্রাচীর থাকে।৯. আদর্শ উদ্ভিদ কোষ প্রধান কয়টি অংশে বিভক্ত ও কী কী? কোষের অভ্যন্তরের সজীব অংশের নাম কী?ক. দুটি, কোষপ্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট।খ. তিনটি, কোষপ্রাচীর, ক্লোরোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট।গ. দুটি, কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট।ঘ. তিনটি, কোষপ্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট।১০. কোন তথ্যটি সঠিক নয়?ক. ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে।খ. ফসফোলিপিড অণুগুলো সব সময় কাঁপে।গ. ফসফোলিপিড অণুগুলো সব সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে মেতে থাকে।ঘ. ফসফোলিপিড অণুগুলো সর্বদা স্পরস্পরের সঙ্গে যুক্ত থাকে।১১. সাইটোপ্লাজমের অর্ধতরল, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়ডীয় পদার্থটির নাম কী?হায়ালোপ্লাজম কয়টি অঞ্চলে বিভেদিত?ক. একেটাপ্লাজম। তিনটি অঞ্চলে বিভেদিত। যথা: এন্ডোপ্লাজম, একটিনোপ্লাজম, বহিঃপ্লাজম।খ. বহিঃপ্লাজম। তিনটি অঞ্চলে বিভেদিত। যথা: এক্টোপ্লাজম, একটিনোপ্লাজম, এন্ডোপ্লাজম।গ. হায়ালোপ্লাজম। দুটি অঞ্চলে বিভেদিত। যথা: একেটোপ্লাজম, এন্ডোপ্লাজম।ঘ. হায়ালোপ্লাজম। দুটি অঞ্চলে বিভেদিত। যথা: এন্ডোপ্লাজম, একটিনোপ্লাজম।১২. কোনটি সঠিক তথ্য?ক. ১৮৯৪ সালে অল্টম্যান মাইটোকন্ড্রিয়ন এর উপস্থিতি লক্ষ্য করেন।খ. ১৮৯৮ সালে বেন্দা মাইটোকন্ড্রিয়ন এর নামকরণ করেন।গ. ১৮৯৮ সালে ক্যামিলো গলিগ গলগি বডি আবিষ্কার করেন।ঘ. ১৯৫৫ সালে প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেন।১৩. কোনটি ভুল তথ্য?ক. কোষ গহ্বরের চারপাশের সাইটোপ্লাজমের পাতলা স্তুরটির নাম টোনোপ্লাজম।খ. কোষ গহ্বরে কোষ রস বা cell sap নামক তরল পদার্থ থাকে।গ. নিউক্লিওলাস নিউক্লিক এসিডের ভান্ডার হিসেবে কাজ করে।ঘ. নিউক্লিওলাস চারটি পৃথক অংশ নিয়ে গঠিত। যথা: বহিঃস্থ পার্ম অ্যামরফা, মধ্যভাগে দানাদার নিউক্লিওলোমিনা, কেন্দ্রীয় অঞ্চলে তরল মাতৃকা, হায়ালিনো মেমব্রেন।১৪. লালাগ্রন্থির পরিপাকসংক্রান্ত কাজ কী?ক. লালাগ্রন্থির পরিপাকসংক্রান্ত কাজ হচ্ছে টায়ালিনের মাধ্যমে সেদ্ধ স্বেতসারকে ভেঙে আইসোমলটোজ ও দ্বিশর্করা মলটোজে এবং মলটেজ এনজাইম দিয়ে মলটোজকে গ্লুকোজে রূপান্তরিত করা।খ. লালাগ্রন্থির পরিপাকসংক্রান্ত কাজ হচ্ছে টায়ালিনের মাধ্যমে সেদ্ধ শর্করাকে ভেঙে আইমো অ্যামাইনো এসিড ও ত্রিশর্করা মলটোজ এবং মনো অ্যামাইনো এনজাইম দিয়ে মলটোজে পরিণত হয়।গ. লালাগ্রন্থির পরিপাকসংক্রান্ত কাজ হচ্ছে টায়ালিনের মাধ্যমে সেদ্ধ প্রোটিনকে ভেঙে অ্যামাইনো এসিড ও দ্বিশর্করা মলটোজে এবং মনো অ্যামাইনো টায়ালিনে পরিণত হয়।ঘ. লালাগ্রন্থির পরিপাকসংক্রান্ত কাজ হচ্ছে টায়ালিনের মাধ্যমে সেদ্ধ শ্বেতসারকে ভেঙে আইসোদ্বিমলটেজ এবং ত্রিশর্করা মলটোজে এবং ল্যাকটোজ পরিণত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-১৯ \ অংশ-২: ৭. ক, ৮. ক, খ, গ, ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, খ, গ, ঘ, ১৩. ঘ, ১৪. ক।