মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। আগে তোমরা নিজেরা চেষ্টা করো তারপর উত্তরের সঙ্গে মিলিয়ে নাও।১. ডিম্বাণু পরস্ফুিটিত হয় কোন জায়গায়?ক. গর্ভাশয়ে খ. গর্ভমুণ্ডে গ. ডিম্বাশয়ে ঘ. রক্তে২. প্রাণীদের ডিম্বাণুর শ্রেণীবিন্যাস করা হয় কতভাবে? ক. দুইভাবে খ. তিনভাবে গ. চারভাবে ঘ. পাঁচভাবে৩. স্পার্মাটোজেনেসিসের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়?ক. ডিম্বাশয়ে খ. গর্ভাশয়ে গ. শুক্রাশয়ে ঘ. রক্তে৪. প্রাণীদেহের বিভিন্ন কলার উৎস কোনটি?ক. দুটি ভ্রূণীয় কোষস্তর খ. তিনটি ভ্রূণীয় কোষস্তর গ. চারটি ভ্রূণীয় কোষস্তর ঘ. পাঁচটি ভ্রূণীয় কোষস্তর৫. পৌস্টিক নালির আবরণ কোনটি?ক. এক্টোডার্ম খ. মেসোডার্ম গ. এন্তোডার্ম ঘ. গ্যাস্ট্রোডার্ম৬. মেসোডার্ম কী তৈরি করে?ক. মেদকলা খ. বেশির ভাগ পেশি গ. দাঁতের ডেন্টিন ঘ. দাঁতের এনামেল৭. ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের আগে শুক্রাণু বিশেষ পদ্ধতিতে ডিম্বাণুর কোথায় সংলগ্ন হয়?ক. বাইরে খ. ভেতরে গ. গায়ে ঘ. কিনারে৮. ছত্রাক কী রকম জীব?ক. সমাঙ্গদেহী খ. ইউক্যারিওটিক গ. কাইটিন ঘ. পর্ন৯. ইস্ট কোষের কোষপ্রাচীর কয় স্তরী?ক. পাঁচস্তরী খ. চারস্তরী গ. তিনস্তরী ঘ. দ্বিস্তরী১০. ইস্টের থ্যালাস কী ধরনের?ক. এককোষী খ. দ্বিকোষী গ. ত্রিকোষী ঘ. চতুর্থকোষী১১. Penicillium-এর থ্যালাস দেহটি প্রচুর পরিমাণে শাখা-প্রশাখাযুক্ত — দিয়ে গঠিত। শূন্যস্থানে কী হবে? ক. কাইটিন খ. বৃন্ত গ. কনিডিয়া ঘ. মাইসিলিয়াম১২. ১৯২৯ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেন?ক. ছত্রাক খ. ভাইরাস গ. ব্যাকটেরিয়া ঘ. পেনিসিলিন১৩. Agaricus-এর অপর নাম কী?ক. ব্যাঙের ছাতা খ. মাংসল ছত্রাক গ. কানকো ছত্রাক ঘ. Gill ছত্রাক১৪. Navicula-এর বংশবৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে?ক. পাতার মাধ্যমে খ. কোষ বিভাজন দ্বারা গ. ম্যাট্রিক্স দ্বারা ঘ. Nostoc দ্বারা১৫. Agaricus কেমন জীবী?ক. মিথোজীবী খ. মৃতজীবী গ. পরজীবী ঘ. স্বজীবী১৬. Navicula এককোষী আণুবীক্ষণিক —। শূন্যস্থানে কী হবে?ক. ডায়াটার খ. ডায়াটাজ গ. ডায়াটুম ঘ. ডায়াটম১৭. কোনটি দোলন গতি?ক. সরল দোলকের ববের গতি খ. সরণ গ. ত্বরণ ঘ. মন্দন১৮. কোনটি সরণের মান?ক. আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব খ. দ্রুতির বেগ গ. দ্রুতির গড় ঘ. দ্রুতির সমানুতা১৯. ত্বরণ — রাশি। শূন্যস্থানে কী হবে?ক. দিক খ. অদিক গ. বিপরীত ঘ. সমান২০. গ্যাসকে তরল করার জন্য প্রচলিত পদ্ধতিগুলো কী?ক. জুল থমসন প্রভাব খ. ক্লড পদ্ধতি গ. লিন্ডে পদ্ধতি ঘ. হিমসিশ্র প্রয়োগ২১. প্রায় সব সমসত্ত্ব কঠিন পদার্থ কী ধরনের হয়?ক. দানাদার খ. কেলাসাকার গ. স্ফটিকাকার ঘ. বক্র২২. তাপমাত্রা বৃদ্ধি পেলে বাষ্পচাপের কী অবস্থা হয়?ক. বাড়ে খ. কমে গ. কিছুই হয় না ঘ. সব উত্তর ভুল২৩. ‘I exclaimed that I had the wing of a bird.’ What is the correct direct form of above sentence?a. I said, ‘I had the wing of a bird.’ b. I said, ‘Have I the wing of a bird?’ c. I expected that I were be a bird with wings d. I said, ‘Had I the wing of a bird!’২৪. মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতিগত বৈশিষ্ট্য কী? ক. শ্বেতাঙ্গ খ. কৃষ্ণাঙ্গ গ. এশিয়ান ঘ. মঙ্গোল২৫ ‘World Hepatitis Day’ কবে?ক. ১৭ মে খ. ১৮ মে গ. ১৯ মে ঘ. ২০ মে।নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: মডেল টেস্ট-২: ১। গ, ২। ক, ৩। গ, ৪। ক, ৫। ক, ৬। ক, খ, গ, ৭। গ, ৮। ক, খ, ৯। খ, ১০। ক, ১১। ঘ, ১২। ঘ, ১৩। ক, খ, গ, ১৪। খ, ১৫। খ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। ক, ১৯। ক, ২০। ক, খ, গ, ঘ, ২১। ক, খ, ২২। ক, ২৩। d, ২৪। খ, ২৫। গ।