মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩. আগে অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে ট্রাইক্লোরো মিথেন বা ক্লোরোফরম ব্যাপকভাবে ব্যবহূত হলেও বর্তমানে তা ব্যবহূত হয় না কেন?ক. এর উচ্চব্যবহার প্রাণসংহারী হতে পারে।খ. এর উচ্চব্যবহার অ্যালার্জির কারণ হতে পারে।গ. এর ব্যবহার ভীষণ ব্যয়বহুল। ঘ. এর ব্যবহার সহজলভ্য।১৪: ডিডিটি, গ্যামাক্সিন কী ধরনের যৌগ?ক. হ্যালোজেনযুক্ত যৌগ খ. ক্লোরিনযুক্ত যৌগগ. ফ্লুরিনযুক্ত যৌগ ঘ. ন্যাপথলিনযুক্ত যৌগ।১৫. স্পার্মাটোজেনেসিস একটি — প্রক্রিয়া। একটি — বিভাজনের মাধ্যমে একটি ডিপ্লয়েড স্পোমাটোগোনিয়াম থেকে — টি হ্যাপ্লয়েড — তৈরি হয়। এরা এ অবস্থায় — কোষরূপে কাজ করতে পারে না। শূন্যস্থানে কী হবে?ক. বিরামসম্পন্ন। মাইটোটিক, তিনটি, কোষ। হ্যাপ্লয়েড।খ. বিরামসম্পন্ন। মাইটোটিক, চারটি, কোষ। ডিপ্লয়েড।গ. বিরামহীন, মায়োটিক, চারটি, স্পার্মাটিড, জনন।ঘ. বিরামহীন, মায়োটিক, দুটি, স্পার্মাটোগোনিয়াম, হ্যাপ্লয়েড।১৬. Oogenesis-এর দ্বিতীয় ধাপ কোনটি? জার্মিনাল ভেসিকল Vesicle. কাকে বলে?ক. বৃদ্ধি পর্যায়: বৃদ্ধি পর্যায়ে প্রাইমারি উওসাইটের নিউক্লিয়াসে ব্যাপক পরিবর্তন হয়। তখন নিউক্লিওপ্লাজমের পরিমাণ বেডে যাওয়ায় নিউক্লিয়াসটি বিরাট আকার ধারণ করে। তখন একে বলে জার্মিনাল ভেসিকল।খ. সংখ্যা বৃদ্ধি পর্যায়: সংখ্যা বৃদ্ধি পর্যায়ে সেকেন্ডারি উওসাইটের নিউক্লিয়াসে ব্যাপক পরিবর্তন হয়। তখন নিউক্লিওপ্লাজমের পরিমাণ বেড়ে যাওয়ায় নিউক্লিয়াসটি ছোট আকার ধারণ করে। তখন তাকে বলে জার্মিনাল ভেসিকল।গ. বৃদ্ধি পর্যায়: বৃদ্ধি পর্যায়ে প্রাইমারি উওগোনিয়ামের নিউক্লিয়াসে ব্যাপক পরিবর্তন হয়। তখন নিউক্লিওপ্লাজমের পরিমাণ বেড়ে যাওয়ায় নিউক্লিয়াসটি বিরাট আকার ধারণ করে। একেই বলে জার্মিনাল ভেসিকল।ঘ. সংখ্যা বৃদ্ধি পর্যায়: সংখ্যা বৃদ্ধি পর্যায়ে সেকেন্ডারি উওগোপিয়ামের নিউক্লিয়াসে ব্যাপক পরিবর্তন হয়। তখন নিউক্লিওপ্লাজমের পরিমাণ বেড়ে যাওয়ায় নিউক্লিয়াসটি ছোট আকার ধারণ করে। একে বলে জার্মিনাল ভেসিকল।১৭. প্রাণিদেহে বিভিন্ন কলার উ ৎ স কয়টি ও কী কী?ক. তিনটি যোজক কলা। প্লাজমা সেল, মেমব্রেন সেল, পরিবহন সেল। খ. তিনটি পরিবহন কলা। প্লাজমা সেল, মেমব্রেন সেল, পরিবহন তন্ত্র। গ. তিনটি ভ্রূণীয় কোষস্তর। এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। ঘ. চারটি ভ্রূণীয় কোষস্তর। এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, হেপ্টোডার্ম।১৮. কোন বিজ্ঞানী কত সালে পরস্ফুিটনকে ভাগ করেছেন? পরস্ফুিটনের ধাপকে কয় ভাগে ভাগ করেছেন? ভাগগুলোর নাম কী?ক. রবার্ট হুক, ১৯১৯ সালে। তিন ভাগে। ভাগগুলো হলো: জননকোষ তৈরি, গ্যামেটোজেনেসিস ও নিষেক।খ. বেনথাম হুকার, ১৯১৭ সালে। তিন ভাগে। ভাগগুলো হলো: স্ত্রীকোষ তৈরি, নিষেক ও গ্যাস্টুলেশন।গ. ব্যালিনস্কি, ১৯৭০ সালে। সাত ভাগে। ভাগগুলো হলো: জনন কোষ তৈরি, নিষেক, সম্ভেদ, গ্যাস্টুলেশন, অঙ্গ তৈরি, বৃদ্ধি ও বিভেদন ও মরফোজেনেটিক প্রক্রিয়া।ঘ. ব্যালিনস্কি ও বেনথাম হুকার, ১৯১৭ সালে। চার ভাগে। ভাগগুলো হলো: জনন কোষ তৈরি, স্ত্রীকোষ তৈরি, নিষেক ও বিভেদন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৩ \ অংশ-৩: ১৩। ক ১৪। খ ১৫। গ ১৬। ক ১৭। গ ১৮। গ