১. গতিশীল বস্তুর থেমে যাওয়ার কারণ কোনটি? ক. বলের অনুপস্থিতি খ. চাপের অনুপস্থিতি গ. বলের অনুপস্থিতি নয় ঘ. চাপের অনুপস্থিতি নয়। ২. কোনটি ভুল তথ্য? ক. যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল কম তাকে ঘাত বল বলে। খ. বলের ঘাত = ভরবেগের পরিবর্তন। গ. তিনটি অসমান্তরাল বল সমতলীয় হলে সাম্য প্রতিষ্ঠা করতে পারে। ঘ. তিনটি সমান্তরাল বল সমতলীয় হলে সাম্য প্রতিষ্ঠা করতে পারে। ৩. টর্কের জন্য কোন তথ্যটি প্রযোজ্য? ক. কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোনো বলের ভ্রামককে টর্ক বলে। খ. টর্ক ঘূর্ণন প্রবণতা তৈরি করে। গ. প্রযুক্ত বল ও ঘূর্ণন বিন্দু বা অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল দ্বারা টর্ক পরিমাপ করা হয়। ঘ. টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হয়। ৪. অভিলম্ব অক্ষ উপপাদ্য কাকে বলে? ক. কোনো সমতল দুটি পাত্রের লম্বদিকে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে ওই পাত্রের জড়তার ভ্রামক, পাত্রের সমতলে অবস্থিত, অভিলম্বের পাদবিন্দু থেকে অঙ্কিত এবং পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টির সমান। খ. কোনো সমতল বক্র পাত্রের বিপরীত দিকে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে ওই পাত্রের জড়তার ভ্রামক, পাত্রের সমতলে অবস্থিত, অভিলম্বের মুক্তবিন্দু থেকে অঙ্কিত এবং পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টির সমান। গ. কোনো সমতল পাতলা পাত্রের লম্বদিকে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে ওই পাত্রের জড়তার ভ্রামক, পাত্রের সমতলে অবস্থিত, অভিলম্বের মুক্তবিন্দু থেকে অঙ্কিত এবং পরস্পর লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টির সমান। ঘ. কোনো সমতল পাতলা পাত্রের পৃষ্ঠের দিকে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে ওই পাত্রের জড়তার ভ্রামক, পাত্রের সমতলে অবস্থিত, অভিলম্বের মুক্তবিন্দু থেকে অঙ্কিত এবং পরস্পর লম্ব দুটি অক্ষের বিপরীতে জড়তার ভ্রামকদ্বয়ের গুণফলের সমান। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৫ \ অংশ-১: ১. খ ২. ঘ ৩. ক, খ, গ, ঘ ৪.গ।