১৬. মাইটোকন্ড্রিয়ার কাজ কী?ক. শ্বসনকাজের জন্য বিভিন্ন এনজাইম ও কো-এনজাইম মাইটোকন্ড্রিয়া থেকে পাওয়া যায়। খ. মাইটোকন্ড্রিয়া শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত করে।গ. কিছু পরিমাণ RNA, DNA তৈরিতে সাহায্য করে।ঘ. গ্লাইকোলাইসিস, ক্রেবসচক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফেরাইলেশন, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে হয়।১৭. লিপিড কাকে বলে? লিপিডের বৈশিষ্ট্য কোনটি?ক. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যেসব সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ পানিতে অদ্রবণীয় কিন্তু ইথার, অ্যাসিটোন, বেনজিন, ক্লোরোফরম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবণীয়, সেসব যৌগিক পদার্থকে লিপিড বলে।লিপিডের বৈশিষ্ট্য: ফ্যাটি এসিডের এস্টার হিসেবে কাজ করে।খ. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যেসব সম্পৃক্ত বা অসম্পৃক্ত মৌলিক পদার্থ পানিতে দ্রবণীয় কিন্তু ইথার, অ্যাসিটোন, বেনজিন, ক্লোরোফরম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবণীয় সেসব মৌলিক পদার্থকে লিপিড বলে।বৈশিষ্ট্য: এরা পানিতে দ্রবণীয়। এরা বর্ণ ও স্বাদযুক্ত।গ. কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিনের সমন্বয়ে গঠিত যেসব সম্পৃক্ত বা অসম্পৃক্ত মৌলিক পদার্থ পানিতে অদ্রবণীয় কিন্তু ইথার, বেনজিন, হ্যালোজেন প্রভৃতি অজৈব দ্রাবকে দ্রবণীয়, সেসব মৌলিক পদার্থকে লিপিড বলে।বৈশিষ্ট: এরা পানিতে অদ্রবণীয়। এরা বর্ণহীন ও স্বাদহীন।ঘ. কার্বন, হাইড্রোকেন, ফ্লুরিনের সমন্বয়ে গঠিত যেসব সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ পানিতে দ্রবণীয় কিন্তু ইথার, বেনজিন, হ্যালোজেন প্রভৃতি অজৈব দ্রাবকে অদ্রবণীয় সেসব যৌগিক পদার্থকে লিপিড বলে।বৈশিষ্ট্য: ফ্যাটি এসিডের এস্টার হিসেবে কাজ করে না। ১৮. মনোহাইব্রিড ক্রস কাকে বলে?ক. জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর দৃষ্টি রেখে যে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয়, তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে।খ. জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর দৃষ্টি রেখে যে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয়, তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে।গ. জীবের F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস, তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সঙ্গে যে সংকরায়ণ বা ক্রস করানো হয়, তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে।ঘ. জীবের F1 বা F2 জনুর বংশধরগুলো এজারোজাইগাস কি না, তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সঙ্গে যে সংকরায়ণ বা ক্রস করানো হয়, তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৫ \ অংশ-৪: ১৬. ক, খ ১৭. ক ১৮. ক ১৯. গ।