মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯. মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোনটি? এই সূত্রের অপর নাম কী?ক. দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে দ্বিতীয় সংকর পুরুষে (F1) শুধু প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু জননকোষ উত্পাদনকালে বৈশিষ্ট্যগুলো ভেঙে পরস্পর থেকে বিপরীতে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র।এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়।খ. সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। একে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়।গ. জীবের নির্দিষ্ট জননকোষে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। একে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়।ঘ. দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে (F1) শুধু প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু জননকোষ উত্পাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। এ সূত্রকে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলে। একে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়।২০. এপিস্ট্যাসিস কাকে বলে?ক. একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন নন-অ্যালিলিক জননকোষ প্রকট হয়ে যায়। একে বলে এপিস্ট্যাসিস।খ. একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় না তখন নন-অ্যালিলিক জনন কোষ প্রকট হয়ে যায়। একে বলে এপিস্ট্যাসিস।গ. একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে।ঘ. একটি জিন যখন অন্য একটি অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন তাকে এপিস্ট্যাসিস বলে।২১. লিথাল জিন কাকে বলে?ক. হেটারোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যুর কারণ হলে সে জিনকে লিথাল জিন বলে।খ. হোমোজাইগাস অবস্থায় কোনো জিন জীবের মৃত্যুর কারণ হলে সে জিনকে লিথাল জিন বলে।গ. হেমিঅ্যাজাইগাস অবস্থায় কোনো জিন জীবের মৃত্যুর কারণ হলে সে জিনকে লিথাল জিন বলে।ঘ. হেটারোঅ্যাজাইগাস অবস্থায় কোন জিন জীবের জন্মের কারণ হলে সে জিনকে লিথাল জিন বলে।মেডিকেল কলেজে ভর্তি: সঠিক উত্তর: মডেল টেস্ট-২৫ \ অংশ-৬: ১৯. গ ২০. গ ২১. খ।