মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। তোমরা নিজেরা চেষ্টা করো তারপর উত্তরের সঙ্গে মিলিয়ে নাও।১। বর্গ কীভাবে গঠন হয়?ক. পরস্পর বৈসাদৃশ্যযুক্ত এক বা একাধিক গোত্র মিলে এটি বর্গ তৈরি হয়। খ. পরস্পর সাদৃশ্যযুক্ত এক বা একাধিক গোত্র মিলে একটি বর্গ তৈরি হয়। গ. বিপরীত সাদৃশ্যযুক্ত দুই বা ততোধিক গোত্র মিলে একটি বর্গ তৈরি হয়। ঘ. বিপরীত বৈসাদৃশ্যযুক্ত দুই বা ততোধিক গোত্র মিলে একটি বর্গ তৈরি করে। ২। Prokaryota-এর বৈশিষ্ট্য কোনটি? ক. নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে। খ. নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না। গ. এরা আদি কোষী জীব।ঘ. রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই। ৩। মোজাইক রোগের পোষক দেহ কোনটি?ক. ধান খ. মানুষ গ. তামাক ঘ. গরু৪। ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটায়?ক. দ্বিভাজন প্রক্রিয়ায় খ. ত্রিভাজন প্রক্রিয়ার গ. স্পোরের মাধ্যমে ঘ. মিথোজীবিতা দ্বারা৫। Nostoc-এ কোন প্রজনন ঘটে না?ক. অযৌন প্রজনন খ. যৌন প্রজনন গ. স্পোরগামী প্রজনন ঘ. স্পিরুলিনা প্রজনন৬। রবার্ট হুক ছিপির অণুবীক্ষণিক প্রকোস্টময় গঠন দেখে এদের কী নামে অভিহিত করেন?ক. Cell biopsy নামে খ. Cell element গ. cell নামে ঘ. Cell molecule নামে৭। র‌্যাবিস, অ্যানথ্রাক্স, মুরগির কলেরা, রেশম মথের রোগ তৈরিকারী অণুুজীব আবিষ্কার করেন কে?ক. বৈজ্ঞানিক লুই পাস্তুর খ. স্যার গ্রেগর জোহান্স মেন্ডেল গ. বৈজ্ঞানিক রবার্ট হুক ঘ. স্যার আইজ্যাক নিউটন৮। প্লাজমা মেমব্রেনের কাজ কী?ক. কোষস্থ সজীব অংশকে রক্ষা করে। খ. কোষের বাইরের ও ভেতরের মধ্যে অভিস্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। গ. কোষের বাইরে থেকে নেউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতি রাসায়নিক তথ্য জোগাড় করে।ঘ. কোষস্থ সজীব অংশকে রক্ষা করে না। ৯। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? ক. রাইবোজোম খ. মাইটোকন্ড্রিয়া গ. সেন্ট্রিওল ঘ. গললি বডি১০। নাইট্রোজেন যুক্ত বেস কত ধরনের ও কী কী?ক. পাইরিমিডিন ও গ্লুকোজ। নাইট্রোজেন বেস দুই ধরনের। খ. অ্যাডেনিন ও গ্লুকোজ ধরনের। নাইট্রোজেন বেস দুই ধরনের। গ. নাইট্রোজেন বেস তিন ধরনের। যথা: অ্যাডেনিন, পিউরিন, পাইরুভেট ঘ. নাইট্রোজেন বেস দুই ধরনের। যথা: পিউরিন ও পাইরিমিডিন।১১। কোনটি সঠিক পদার্থ?ক. তরল পদার্থের ক্ষেত্রে আন্তআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম থাকে, কিন্তু আন্তআণবিক দূরত্ব বেশি হয়। খ. তরল পদার্থের ক্ষেত্রে আন্তআণবিক বল কঠিন পদার্থের তুলনায় বেশি থাকে, কিন্তু আন্তআণবিক দূরত্ব কম থাকে। গ. কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তআণবিক আকর্ষণ কঠিন পদার্থের চেয়ে কম থাকে, কিন্তু আন্তআণবিক দূরত্ব বেশি হয়। ঘ. গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তআণবিক আকর্ষণ গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি থাকে, কিন্তু আন্তআণবিক দূরত্ব বেশি হয়। ১২। গ্যাসের আন্তঃআণবিক স্থান খুব বেশি বলে গ্যাস খুব—।ক. সংকোচনশীল খ. সংবেদনশীল গ. স্পর্শকাতর ঘ. ভীষণ সংবেদনশীল১৩। N2 গ্যাসের স্ফুটনাঙ্ক কত?ক. —196°C খ. —195°C গ. —192°C ঘ. —190°C১৪। কোনটি নেসলার দ্রবণ?ক. নেসলার দ্রবণ হলো পটাশিয়াম মারকিউরিক পারঅক্সাইড ও সোডিয়ামের মিশ্রিত যৌগখ. নেসলার দ্রবণ হলো হ্যালোজেনো ব্রোমাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রিত লবণগ. নেসলার দ্রবণ হলো পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড KHGI3. ও পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারমিশ্রিত দ্রবণঘ. নেসলার দ্রবণ হলো পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড KHGI3. ও সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারমিশ্রিত লবণ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: মডেল টেস্ট-৪ \ অংশ-১: ১. খ, ২. খ, গ, ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. ক, খ, গ, ৯. ক, গ, ১০. ঘ, ১১. ক, ১২. ক, ১৩. ক, ১৪. গ।