আবেদনপত্র বিতরণ শুরু: ২০ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৭ অক্টোবর
মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি
দেশের সব মেডিকেল কলেজে (সরকারি ও বেসরকারি) ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি-প্রক্রিয়া (২০১০-১১ শিক্ষা বর্ষ) শুরু হয়েছে।আবেদন নির্ধারিত ফরমে এবং নিচের শর্তাধীনে আহ্বান করা হয়েছে:(২) যাঁরা ২০০৭ বা ২০০৮ সালে এসএসসি/সমমান এবং ২০০৯ বা ২০১০ সালে এইচএসসি/সমমান (পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ) পরীক্ষায় পাস করেছেন, তাঁরা আবেদনযোগ্য। (৩) মেডিকেল কলেজে ভর্তির ফরম জমা দেওয়ার শেষ তারিখের পরে যদি কোনো ছাত্রছাত্রী এইচএসসির সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন, তবে তিনি একই শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য হবেন না। ইংরেজি ২০০৭ সালের আগে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করা ছাত্রছাত্রীরা আবেদনের অযোগ্য। (৪) সব দেশি-বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে, তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর কম নয়। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে, তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.০০-এর কম নয়। সবার জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।(৫) বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/এইচএসসির সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদনপূর্বক মার্কস সার্টিফিকেটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে convert করে Equivalence Cerificate সংগ্রহ করবেন। এটি সরকারি-বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। (৬) সরকারি মেডিকেল কলেজের জন্য এমবিবিএস কোর্সের আসন বিভাজন।(খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি)=১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিদ্যা ৩০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১০। (সিলেবাস: এইচএসসি/সমমান)।(গ) লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। (ঘ) ভর্তি-পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে। SIF এবং উত্তরপত্র ‘ওএমআর’ মেশিনে পরীক্ষা করা হবে। (৮) মেধাতালিকা ও প্রার্থী নির্বাচন: (ক) অনুচ্ছেদ ৭(ক) অনুযায়ী প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীর জাতীয় মেধাতালিকা (বিশেষ কোটা যদি থাকে উল্লেখসহ) প্রকাশ করা হবে। (খ) সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য জাতীয় মেধায় ৮০ শতাংশ ও অবশিষ্ট প্রার্থী থেকে জেলা কোটায় (সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মেধানুসারে) ২০ শতাংশ প্রার্থী নির্বাচন করা হবে। একই সঙ্গে যুক্তিযুক্তসংখ্যক প্রার্থীদের মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হবে। সংরক্ষিত আসনসমূহেও নিজ নিজ শ্রেণীর দাবিদারদের মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে যুক্তিযুক্তসংখ্যক মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোন কলেজে ভর্তি হবেন, তা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হবে। (৯) মাইগ্রেশন বা কলেজ বদলি (সরকারি মেডিকেল কলেজের জন্য প্রযোজ্য):(ক) ভর্তির জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য আসনসমূহের বিপরীত ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আবেদন, মেধাস্থান ও কলেজ পছন্দ অনুযায়ী কলেজ পরিবর্তনের (মাইগ্রেশন) সুযোগ দেওয়া হবে। মাইগ্রেশন শেষে প্রাপ্ত শূন্য আসনসমূহ অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে পূরণ করা হবে। (খ) অনুচ্ছেদ ৯(ক)-এ বর্ণিত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে এক মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে বদলি হওয়া বা করা যাবে না। (১০) নির্ধারিত আবেদনপত্র ২০ টাকা, সেন্টার ফি ৫০০ টাকা মোট ৫২০ টাকা (অফেরতযোগ্য) পরিশোধ সাপেক্ষে নির্দিষ্ট মেডিকেল কলেজ থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীকে নিজে আবেদনপত্র গ্রহণ, জমা ও প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। একজন প্রার্থীকে প্রতিবার একটির বেশি ফরম দেওয়া হবে না এবং আবেদনপত্রের রোল নম্বর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক Automatic Number Generation Programme-এর মাধ্যমে নির্ধারিত হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তা আবেদনপত্রে লিপিবদ্ধ করে প্রবেশপত্র বিতরণ করবে। (১১) আবেদনপত্রের সঙ্গে যেসব তথ্য ও সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে: (ক) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। (খ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র/টেস্টিমোনিয়াল। (গ) জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র। (ঘ) চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। (১২) আগামী ২০-০৯-২০১০ ইং তারিখহতে সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। ভর্তির আবেদনপত্র এবং এসআইএফ ফরম পূরণ করে একই মেডিকেল কলেজে ০৭-১০-২০১০ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত জমা দেওয়া যাবে।(১৩) ভর্তির লিখিত পরীক্ষা ০১(এক) ঘণ্টা। আগামী ২২-১০-২০১০ ইং তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। জেনে রাখো: ভর্তি-পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। যেকোনো মেডিকেল কলেজ থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ একই কথা। ঢাকা, স্যার সলিমুল্লাহ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে অতিরিক্ত চাপ পরিহার করার জন্য শুধু ঢাকা বোর্ড থেকে পাস করা ছাত্রছাত্রীদের ওই সব কলেজ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বলা হয়েছে; তবে তাঁরা যেকোনো মেডিকেল কলেজ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কোনো মেডিকেল কলেজেই পাঁচ হাজারের বেশি ফরম সরবরাহ করা হবে না।