মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৬ অংশ-১আজকের মডেল টেস্টটির প্রশ্ন করা হয়েছে ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রাণিবিজ্ঞানের মানবদেহ, হাইড্রা, উদ্ভিদবিজ্ঞানের উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, পদার্থবিজ্ঞানের তড়িৎ প্রবাহের তাপীয় ও রাসায়নিক ক্রিয়া ও রসায়নবিজ্ঞানের পরমাণুর গঠন থেকে।প্রশ্ন-১: ‘নৌকাটি ডুবে গেল।’ Make the sentence into English.উত্তর: (ক) The boat sank by the river (খ) The boat sank (গ) The boat sank in the river(ঘ) The boat is being sankপ্রশ্ন-২: ‘পরীক্ষায় ভালো ফলাফলের জন্য উঠে পড়ে লাগো’। Make the sentence into English.উত্তর: (A) Be up and doing (B) Be up and doing for making good result in the examination (C) Be uping and doing for the better result in the examination (D) Be ups and doing for good resultপ্রশ্ন-৩: হাইড্রার দেহস্তরের নাম কী? হাইড্রার পেশি আবরণী কোষের কাজ কী?উত্তর: (ক) দেহস্তরের নাম এপিডার্মিস, এক্টোডার্মিস, এন্ডোডার্মিসপেশি আবরণী কোষের কাজ: আবরণী কোষের মতো দেহের আবরণ তৈরি করে দেহকে রক্ষা করা। একাধিক নেমাটোসিস্ট বহন করা। মিউকাস দানা নিঃসরণ করা। (খ) দেহস্তরের নাম এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিসপেশি আবরণী কোষের কাজ: আবরণী কোষের মতো দেহের আবরণ তৈরি করে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের দ্বারা হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে।মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে এবং দেহকে পিচ্ছিল রাখে।একাধিক নেমাটোসিস্ট বহন করে।হাইড্রার চলাচলে সাহায্য করে।(গ) দেহস্তরের নাম এন্ডোডার্ম, মায়ামেটোসিল, হায়ালোডার্মপেশি আবরণী কোষের কাজ: মিউসিন দানাকে পিচ্ছিল করে চলাচলে সাহায্য করে।পিউরিন ও পাইরিমিডিন দানা তৈরি করে।ক্রোমোজোম বহন করে।হেমোক্রোমাটোসিস তৈরি করে।(ঘ) দেহস্তরের নাম এন্ডোডার্ম, মায়ামেটোসিল, প্রোনটোসিলপেশি আবরণী কোষের কাজ: মিউসিন দানাকে পিচ্ছিল করে চলতে সাহায্য করে। পিউরিন ও পাইরিমিডিন দানা তৈরি করে।ক্রোমোজাম বহন করে। হেমোক্রোমাটোসিস তৈরি করে।প্রশ্ন-৪: হাইড্রার কাছ থেকে শৈবাল কীভাবে উপকৃত হয়?উত্তর: (ক) হাইড্রার গ্যাস্ট্রোভার্মল পেশি আবরণী কোষে আশ্রয় পায়।(খ) হাইড্রার শ্বসনে সৃষ্টি হওয়া co2 সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে(গ) হাইড্রার বিপাকীয় কাজে যে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ থাকে, তাকে বিভিন্ন কাজে ব্যবহার করে(ঘ) হাইড্রার বিপাকীয় কাজে যে অক্সিজেনজাত বর্জ্য পদার্থ থাকে, তাকে বিভিন্ন কাজে ব্যবহার করে# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৬: অংশ-১ সঠিক উত্তর: ৯. খ, ২. B, ৩. খ, ৪. ক, খ, গ।