মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৬ অংশ-৫মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৬ নম্বর মডেল টেষ্টের অংশ-৫ ছাপ হলো। ২০। প্রাথমিক কোষ কাকে বলে?ক) যে তড়িৎকোষে বিভিন্ন বস্তুর রাসায়নিক ক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎশক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয়, তাকে বলে প্রাথমিক কোষ।খ) যে তড়িৎকোষে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক বিকিরণ সরাসরি তড়িৎশক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয় না, তাকে বলে প্রাথমিক কোষ।গ) যে তড়িৎকোষে কোনো বস্তুর রাসায়নিক পরিবহনের ফলে রাসায়নিক বিকিরণ সরাসরি তড়িৎ-জৈব শক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সংঘটিত হয় না, তাকে বলে প্রাথমিক কোষ।ঘ) যে তড়িৎকোষে কোনো বস্তুর রাসায়নিক তুল্যাঙ্ক রাসায়নিক পরিবহনের ফলে রাসায়নিক তড়িৎ-জৈব শক্তিতে পরিণত হয় এবং তড়িৎপ্রবাহ সৃষ্টি হয়, তাকে বলে প্রাথমিক কোষ।২১। শুষ্ক কোষ কিসের পরিবর্তিত রূপ? এই কোষ ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী?ক) ড্রাইসেলের পরিবর্তিত রূপ হলো শুষ্ক কোষ। সুবিধা—সহজলভ্য ও দামে সস্তা। অসুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় না।খ) শুষ্ক কোষ হলো লেকল্যান্স সেলের পরিবর্তিত রূপ। সুবিধা— সহজলভ্য, দামে সস্তা। অসুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় না।গ) শুষ্ক কোষ হলো ব্লুসেলের পরিবর্তিত রূপ। সুবিধা—সহজলভ্য, দামে সস্তা, ওজনে হাল্কা। অসুবিধা—দেখতে সুন্দর নয়।ঘ) শুষ্ক কোষ হলো লেকল্যান্স কোষের পরিবর্তিত রূপ। সুবিধা—যেকোনোভাবে ব্যবহার করা যায় এবং সহজেই বহন করা যায়। অসুবিধা—কোষটি দীর্ঘদিন ব্যবহার না করলে নষ্ট হয় যায়। এই কোষের স্থানীয় ক্রিয়া সম্পূর্ণভাবে রোধ করা যায় না।২২। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?ক) রোমে খ) বাংলাদেশে গ) কোরিয়ায় ঘ) প্যারিসে।২৩। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য কয়টি এবং কী কী স্কেল রয়েছে?ক) ৫টি। যথা—হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল, অক্সিজেন স্কেল, অর্গানন স্কেল, বেনজিন স্কেল।খ) ৪টি। যথা—হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, রেডন স্কেল, বায়োবেমন স্কেল।গ) ৩টি। যথা—হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল।ঘ) ২টি। যথা—কার্বন ও আয়রন স্কেল।২৪। কার্বন স্কেলের সুবিধা কোনটি?ক) কার্বন খুব সহজলভ্য। কার্বন কঠিন পদার্থ। তাই কার্বন সংরক্ষণ ও ব্যবহার সুবিধাজনক।খ) কার্বন স্কেল দেখতে সুন্দর, তাই বিক্রি হয় বেশি।গ) কার্বন তৈরি হয়েছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে, তাই কার্বন পানিতে ভাসে।ঘ) কার্বন তৈরি হয়েছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে, তাই কার্বন পানিতে ভাসে না।২৫। সম্প্রতি কোন রোগের জন্য গরুর মাংসের ওপর মানুষের ভীতি তৈরি হয়েছে? সম্প্রতি বাংলাদেশকে কোন সংস্থা পুরস্কার দেবে? বাংলাদেশ কেন এ পুরস্কার পাচ্ছে? সম্প্রতি বাংলাদেশকে কোন সংস্থা পুরস্কার দেবে? বাংলাদেশ কেন এই পুরস্কার পাচ্ছে? কোথায় ও কাকে এই পুরস্কার দেওয়া হবে?ক) রোগটির নাম সোয়াইন ফ্লু। বাংলাদেশকে পুরস্কার দেবে WHO। বাংলাদেশ জনসংখ্যা কমানোর জন্য এই পুরস্কার পাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে আমেরিকার জর্জিয়াতে এই পুরস্কার দেওয়া হবে।খ) রোগটির নাম বার্ডফ্লু। বাংলাদেশকে পুরস্কার দেবে ভারতেশ্বরী হোমস। বাংলাদেশ থেকে যক্ষ্মা দূর হওয়ার জন্য এই পুরস্কার পাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন পররাষ্টমন্ত্রী দীপু মনি। আমেরিকার জর্জিয়াতে এই পুরস্কার দেওয়া হবে।গ) রোগটির নাম পোলিও। বাংলাদেশকে পুরস্কার দেবে WHO। বাংলাদেশ থেকে কলেরা রোগ দূর হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হবে।বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আমেরিকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই পুরস্কার দেওয়া হবে।ঘ) রোগটির নাম অ্যানথ্রাক্স। বাংলাদেশকে পুরস্কার দেবে জাতিসংঘ। বাংলাদেশ থেকে শিশুমৃত্যুর হার কমানোর জন্য (আগের তুলনায়) জাতিসংঘ থেকে এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের হোটেলে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি বাংলাদেশ থেকে গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বি.দ্র.: বিশ্বের আরও কয়েকটি দেশ এই পুরস্কার পাচ্ছে। এই পুরস্কার দেবে জাতিসংঘ। বিশ্বব্যাংকসহ জাতিসংঘের মোট ২৩টি সংস্থা এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অংশ নেবে।