মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৬ অংশ-১মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৬ নম্বর মডেল টেস্টের অংশ-১ ছাপা হলো। ১। ‘He prefers death than insult.’ Correct the sentence. (a) He prefers death to insult. (b) He prefers of death to insult.(c) He preferring death than insult. (d) He prefer of death to insult. ২। ‘Madam gave me much good advices’ Correct the sentence. (a) Madam gives me good advices. (b) Madam gave me so much good advices. (c) Madam gives me so many good advices. (d) Madam gave me much good advice. ৩। সম্প্রতি রবীন্দ্র ভারতী পুরস্কার পেয়েছেন কে? (ক) লেখিকা সেলিনা হোসেন (খ) লেখক মুনতাসীর মামুন(গ) লেখক হাসন রাজা (ঘ) লেখক কায়কোবাদ।৪। ‘The rich man denied to help the beggar’ Correct the sentence. (a) The rich man denied to help the beggar. (b) The rich man refused to help the beggar. (c) The rich man was denied to helping the beggar. (d) The rich man denied of to help the beggar. ৫। এ এইচ এম নোমান খান কে? তিনি সম্প্রতি কোন পুরস্কার পেয়েছেন? তিনি এই পুরস্কারপ্রাপ্ত কততম ব্যক্তি?(ক) সেন্টার ফর ডিজ-অ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক। তিনি সম্প্রতি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তিনি এই পুরস্কারপ্রাপ্ত দশম ব্যক্তি (আমাদের দেশে)। (ঘ) তিনি ভ্যালেরি টেইলরের ভাই। তিনি সম্প্রতি পেয়েছেন এশিয়ার নোবেল পুরস্কার। তিনি এই পুরস্কারপ্রাপ্ত ত্রয়োদশ ব্যক্তি। (গ) এ এইচ এম নোমান খান এসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি সম্প্রতি পেয়েছেন জাতিসংঘ পুরস্কার। (ঘ) এ এইচ এম নোমান খান জাতিসংঘের বাংলাদেশি রাষ্ট্রদূত। তিনি পল্লী বিদ্যুৎ উন্নয়নের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি সম্প্রতি পেয়েছেন জাতিসংঘ পুরস্কার। ৬। র্যামন ম্যাগসাইসাই পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?(ক) ভুটান (খ) আমেরিকা (গ) জাপান (ঘ) ফিলিপাইন। ৭। র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্টের নাম কী? (ক) কারমানেকটিকা টি আলবেলা (খ) ভ্যানিয়েল ডিপো (গ) রবার্ট ফ্রস্ট (ঘ) কারমানেকটিকা টি আবেলা। ৮। আয়নীকরণ শক্তি কাকে বলে? (ক) গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1.2 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সর্ববহিঃস্থ স্তর থেকে সীমাহীন দূরত্বে একটি করে 1.2 মোল ইলেকট্রন অপসারণ করে পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে আয়নীকরণ শক্তি। (খ) গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের 1.2 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সর্ববহিঃস্থ স্তর থেকে সীমাহীন দূরত্বে একটি করে 1.2 মোল ইলেকট্রন অপসারণ করে পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির দরকার হয়, তাকে বলে আয়নীকরণ শক্তি। (গ) গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1.0 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সর্ববহিঃস্থ স্তর থেকে অসীম দূরত্বে একটি করে 1.0 মোল ইলেকট্রন অপসারণ করে পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে বলে আয়নীকরণ শক্তি। (ঘ) গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের 0.5 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সর্ববহিঃস্থ স্তর থেকে অসীম দূরত্বে একটি করে ০.৬ মোল ইলেকট্রন অপসারণ করে দিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে বলে আয়নীকরণ শক্তি।৯। নিউক্লিয়ার বিক্রিয়া কত প্রকার ও কী কী?(ক) নিউক্লিয়ার সংযোজন ও বিকিরণ। (খ) নিউক্লিয়ার ফিউশন ও নিউক্লিয়ার ফিসান বিক্রিয়া। (গ) নিউক্লিয়ার সংযোজন ও বিভাজন বিক্রিয়া। (ঘ) নিউক্লিয়ার সংযোজন ও পরিবহন বিক্রিয়া। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৬: অংশ-১ সঠিক উত্তর: ১। a, ২। d, ৩। ক, ৪। b, ৫। ক, ৬। ঘ, ৭। ঘ, ৮। গ, ৯। খ, গ।