মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৬  অংশ-৩মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৬ নম্বর মডেল টেস্টের অংশ-৩ ছাপা হলো। ১৮। সিলিয়াযুক্ত অসংখ্য ব্যঙ্কিত্তল দেখা যায় কোথায়?(ক) পাকস্থলীর কলায় (খ) বৃক্বের কলায় (গ) ফুসফুসের কলায় (ঘ) রক্তনালিতে১৯। অস্থির কাজ কী?(ক) গঠন বৈচিত্র্যের জন্য অস্থিকলা দেহের কাঠামো তৈরি করে।(খ) পেশি সংযোজনের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করে। (গ) অস্থি দেহের নরম অংশগুলোকে রক্ষা করে। যেমন: খুলি (মাথার), মস্তিষ্ক, হূৎপিণ্ডকে রক্ষা করে (ঘ) মজ্জাকে আঘাত থেকে রক্ষা করে ২০। কোনটি পেশিকলার বৈশিষ্ট্য?(ক) আন্তকোষীয় ফাঁকগুলো কোনো ধরনের কলায় পূর্ণ থাকে না। (খ) আন্তকোষীয় ফাঁকগুলো নানা রকম কলায় ভর্তি থাকে। (গ) পেশিকলার সারকোপ্লাজমের ভেতরে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল নামের মাকুতন্তু থাকে। (ঘ) পেশিকলার সারকোপ্লাজমের ভেতর পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল নামক উপতন্তু থাকে। ২১। Penicillium, Nitro bacter, Nitrocystitis -এর মতো কিছু অণুজীবের কার্যকারিতায় নাইট্রাইট কিসে পরিণত হয়? (ক) অরগাননে পরিণত হয় (খ) নাইট্রেটে পরিণত হয়(গ) হাইড্রোজেন (ঘ) সালফিউরাসে ২২। নাইট্রোজেন চক্র কোন কোন ধাপের মাধ্যমে সংঘটিত হয়?(ক) ধাপগুলো হলো: নাইট্রোজেন সংবন্ধন, বায়োপিরামিড গঠন, নাইট্রোজেনের বন্ধন, নাইট্রোজেনের বিশিষ্টকরণ। (খ) ধাপগুলো হলো: নাইট্রোজেন সংবন্ধন ভৌত রাসায়নিক প্রক্রিয়া, জীবজ প্রক্রিয়া), নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি, নাইট্রেট তৈরি, ডিনাইট্রিফিকেশন। (গ) ধাপগুলো হলো: নাইট্রোজেন বার, কার্বন চক্র, কেলভিন চক্র, হেনলি বার, নাইট্রোজেন পিউরিফিকেশন, জীবজ প্রক্রিয়া, নাইট্রোজেন আত্তীকরণ।(ঘ) ধাপগুলো হলো: নাইট্রোজেন বার, কার্বন আত্তীকরণ, অ্যামোনিয়া তৈরি, নাইট্রেন বিশ্লিষ্টকরণ, নাইট্রাইট তৈরি, ডিনাইটিফিকেশন। ২৩। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় কোন গ্যাস তৈরি হয়?(ক) CO2 (খ) HCO3 (গ) H2O (ঘ) HNO3২৪। পরিবাহী ও বোর্ডের ছেদবিন্দুর ওপর ও নিচে পরিবাহীর একটি ক্ষুদ্র অংশকে কোন ধরনের পরিবাহী হিসেবে গণ্য করা যায়?(ক) বাঁকা পরিবাহী (খ) শূন্য পরিবাহী(গ) সোজা পরিবাহী (ঘ) বক্র ও বৃত্তাকার পরিবাহী। ২৫। স্থির চার্জের ওপর চৌম্বক বলটা কেমন?(ক) গতিশীল বল (খ) ধ্রুবক বল (গ) বলটা শূন্য (ঘ) বলটা গতিহীন। ২৬। শূন্যস্থান বা বায়ুর চৌম্বক-প্রবণতার মান —। শূন্যস্থানে নিচের কোন শব্দটি হবে?(ক) শূন্য (খ) এক (গ) দ্বিগুণ (ঘ) সমানুপাতিক ২৭। কোনটি সঠিক তথ্য?(ক) একক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে চুম্বকিত চৌম্বক পদার্থের চুম্বকায়ন মাত্রার পরিসংখ্যান পদার্থটির চৌম্বক প্রাবল্যের দ্বিগুণ। (খ) দ্বিগুণিতক প্রাবল্যের চৌম্বক মাত্রায় তার চুম্ববিকত পদার্থের চুম্বকায়ন পদার্থের পরিসংখ্যান পদার্থটির চৌম্বক প্রবণতার পরমমানের ব্যস্তানুপাতিক।(গ) ত্রিগুণিতক প্রাবল্যের চৌম্বক মাত্রায় তার চুম্ববিকত পদার্থের চুম্বকায়ন পদার্থের প্রাবল্যের সমানুপাতিক।(ঘ) একক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে চুম্বকিত চৌম্বক পদার্থের চুম্বকন মাত্রার সংখ্যামান পদার্থটির চৌম্বক-প্রবণতার পরম মানের সমান। ২৮। চৌম্বক-প্রবণতা আপেক্ষিক প্রবেশ্যতা অপেক্ষা —। শূন্যস্থানে সঠিক শব্দটি বসান। (ক) বেশি (খ) কম (গ) শূন্য পরিমাণ বেশি (ঘ) খুবই বেশি।২৯। কুরীবিন্দুর অপর নাম কী?(ক) ক্রান্তি প্রাবল্য (খ) ক্রান্তি চাপ (গ) ক্রান্তি তাপমাত্রা (ঘ) ক্রান্তি লঘুচাপ।৩০। Wallace প্রাণ-ভূগোলকে কয়টি অঞ্চলে ভাগ করেছিলেন? ভাগগুলো কী কী?(ক) ৬টি অঞ্চলে ভাগ করেছিলেন। ভাগগুলো হলো: প্যালিআর্কটিক, নিআর্কটিক, নিওট্রপিক্যাল, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান। (খ) ৫টি অঞ্চলে ভাগ করা যায়। ভাগগুলো হলো: প্যালিআর্কটিক, নিওট্রপিকাল, ওরিয়েন্টাল, নিওইথিওপিয়ান, ম্যানওরিয়েন্টাল। (গ) ৪টি অঞ্চলে ভাগ করা যায়। ভাগগুলো হলো: প্যালিআর্কটিক, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল, নিওপ্যালোভ। (ঘ) ৩টি অঞ্চলে ভাগ করা যায়। ভাগগুলো হলো প্যালিওরিয়েন্টাল, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল নিওপ্যালেন্স। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল মডেল টেস্ট-৬: অংশ-৩ সঠিক উত্তর: ১৮। গ, ১৯। ক, খ, গ, ঘ, ২০। খ, ঘ, ২১। খ, ২২। খ, ২৩। ক, ২৪। গ, ২৫। গ। ২৬। ক, ২৭। ঘ, ২৮। খ। ২৯। গ ৩০। ক।