মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৭ অংশ-১মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৭ নম্বর মডেল টেস্টের অংশ-১ ছাপা হলো। ১। প্যালিআর্কটিক অঞ্চল কয়টি উপ-অঞ্চলে বিভক্ত?(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি ২। ওয়ালেসিয়া কাকে বলে?(ক) ওয়ালেসিয়া হলো ওয়ালেসের রেখা ও বিষুবরেখার কর্কট ক্রান্তির মিলনস্থল। (খ) ওয়ালেসিয়া হলো ওয়ালেসের রেখা ও ওয়েবরের রেখার অন্তর্বর্তী ভূখণ্ড।(গ) ওয়ালেসিয়া হলো ওয়ালেসের কর্কট রেখা ও বিষুবরেখার খণ্ডিত স্থান।(ঘ) ওয়ালেসিয়া হলো ওয়ালেসের কর্কট ক্রান্তি ও বিষুবরেখার ভাজিত বিন্দু।৩। গ্রিক ভাষায় chromosome শব্দটির অর্থ কী? Chromos এবং Soma মানে কী?(ক) রঞ্জিত বস্তু বা বর্ণ ধারণকারী বস্তু। Chromos মানে বর্ণ, Soma মানে দেহ। (খ) খুশি হওয়া। Chromos মানে শখ, Soma মানে হওয়া।(গ) Chromosome মানে রং ধারণকারী বস্তু। Chromos মানে রং, Soma মানে শরীর। (ঘ) Chromosome মানে পৃথিবী। Chromos মানে গ্রহ, Soma মানে মানুষ। ৪: ক্রোমোজোমে কত ধরনের প্রোটিন পাওয়া যায় ও কী কী?(ক) তিন ধরনের প্রোটিন পাওয়া যায়। প্রোটিনগুলো হলো হিস্টোন, নন-হিস্টোন ও প্রোল্যাকটিন। (খ) দুই ধরনের প্রোটিন পাওয়া যায়। যথা: হিস্টোন, নন-হিস্টোন। (গ) চার ধরনের হিস্টোন পাওয়া যায়। যথা: হিস্টোন, নন-হিস্টোন, ল্যাকটোজেন, প্রোল্যাকটিনোজেন। (ঘ) পাঁচ ধরনের হিস্টোন পাওয়া যায়। যথা: হিস্টোন, নন-হিস্টোন, ল্যাকটোফেরিন, ল্যাকটোজেন, প্রোল্যাকটিনোজেন। ৫। কে Genetics (জেনেটিক্স) শব্দের সর্বপ্রথম প্রয়োগ করেন? Genetics শব্দের উৎপত্তি কোথা থেকে? Genetics শব্দের অর্থ কী?(ক) বৈজ্ঞানিক গ্রেগর জোহান মেন্ডেল সর্বপ্রথম Genetics শব্দটির প্রয়োগ করেন। Genetics শব্দের উৎপত্তি লন্ডন থেকে। Genetics শব্দের অর্থ বংশবিদ্যা।(খ) বৈজ্ঞানিক রবার্ট হুক সর্বপ্রথম Genetics শব্দটির প্রযোগ ঘটান। Genetics শব্দের উৎপত্তি হয়েছে ওলন্দাজ শব্দ থেকে। এর অর্থ পীর-দরবেশ দ্বারা চিকিৎসা করানো। (গ) বৈজ্ঞানিক উইলিয়াম বেটসন সর্বপ্রথম Genetics শব্দটির প্রয়োগ ঘটান। Genetics শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। এর অর্থ হলো কোনো কিছুতে উদ্বুদ্ধ হওয়া।বি.দ্র.: Genetics শব্দটি গ্রিক শব্দের মূল রূপ Gen থেকে তৈরি হয়েছে। Genetics অর্থ হলো পরিণতিস্বরূপ ঘটা। (ঘ) বৈজ্ঞানিক জন এফ হ্যামিলটন Genetics শব্দটির প্রবর্তন করেন। Genetics শব্দটির উৎপত্তি হয়েছে রোমান শব্দ থেকে। এর অর্থ হলো বংশবিজ্ঞান। ৬। গ্রেগর জোহান কোন দেশের কে ছিলেন? তিনি কোন পেশার সঙ্গে জড়িত?(ক) অস্ট্রিয়াবাসী বৈজ্ঞানিক। ব্যক্তিগত জীবনে তিনি ধর্মযাজক ছিলেন। (খ) অস্ট্রেলিয়া প্রবাসী বৈজ্ঞানিক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শিক্ষক। (গ) আফগানিস্তান প্রবাসী বৈজ্ঞানিক। ব্যক্তিগত জীবনে তিনি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। (ঘ) অস্ট্রেলিয়া প্রবাসী বৈজ্ঞানিক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন উড়োজাহাজচালক। ৭। ৮৩তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে কোন ছবিটি পাঠানো হচ্ছে?(ক) থার্ড পারসন প্লুরাল নাম্বার। (খ) থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।(গ) থার্ড পারসন প্লুরাল ম্যান। (ঘ) বস্ত্র বালিকারা, চিত্রা নদীর পাড়ে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৭: অংশ-১ সঠিক উত্তর: ১। গ ২। খ ৩। ক, গ ৪। খ ৫। গ ৬। ক ৭। খ।