মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৮ অংশ-১মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৮ নম্বর মডেল টেস্টের অংশ-১ ছাপা হলো। ১। মুসা ইব্রাহীম কখন এভারেস্টের চূড়ায় উঠেছিলেন? এভারেস্টের চূড়ার নাম কী?(ক) ২২ মে ২০১০ সালের ভোর পাঁচটা ৩০ মিনিটে। এভারেস্টের চূড়ার নাম লাললাঙমা। (খ) ২৩ মে ২০১০ সালের সকাল ছয়টা ৫০ মিনিটে মুসা ইব্রাহীম এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। এভারেস্টের চূড়ার নাম চমোলাঙমা।(গ) ২৪ মে ২০১০ সালের দুপুর দুইটা ২০ মিনিটে। এভারেস্টের চূড়ার নাম মনিজংগা।(ঘ) ২৫ মে ২০১০ সালের দুপুর তিনটা ২৭ মিনিটে। এভারেস্টের চূড়ার নাম মৃদুলাঙমা জংঘা।২। হল ক্রিয়ার দ্বারা কোন বিষয়গুলো নির্ণয় করা যায়?(ক) প্রবাহ তৈরিকারী চার্জের প্রকৃতি।(খ) হল বিভবের রাশিমালা ও পরিবাহীর একক আয়তনে চার্জের সংখ্যা।(গ) প্রবাহ তৈরিকারী চুম্বকের সংখ্যা।(ঘ) প্রবাহ তৈরিকারী অ্যানোডের সংখ্যা।৩। রুশনারা আলী যুক্তরাজ্যের কোন প্রদেশ থেকে জয়লাভ করেছিলেন?(ক) বেথনাল গ্রিন ও বোর ইস্ট থেকে জয়লাভ করেছিলেন। (খ) বেনজিন উডল্যান্ড অ্যান্ড সাউথ ক্যাপিটাল থেকে জয়লাভ করেছিলেন। (গ) বেথনাল ইস্ট অ্যান্ড ওয়েস্ট ডকল্যান্ড থেকে জয়লাভ করেছিলেন। (ঘ) উডল্যান্ড অ্যান্ড সাউথ ডকল্যান্ড অব ক্যানবেরা থেকে জয়লাভ করেছিলেন।৪। সম্প্রতি কোন বাঙালি যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন? তিনি কার কন্যা ও কার নাতনি? যুক্তরাজ্যের কোন এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন?(ক) টিউলিপ সিদ্দিক। তিনি শেখ রেহানার কন্যা এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। তিনি যুক্তরাজ্যের লন্ডনের ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। (খ) টিউলিপ সিদ্দিকা কবীর। তিনি সিদ্দিকা কবীরের মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যামডেন কাউন্সিলের রিজেন্স পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। (গ) টিউলিপ হোসেন। তিনি প্রধানমন্ত্রীর ফুফাতো বোনের মেয়ে। তিনি লন্ডনের সিডনি পার্কের বাকিংহাম প্যালেস থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।(ঘ) টিউলিপ আহমেদ। তিনি তোফায়েল আহমেদের মেয়ে। তিনি যুক্তরাজ্যের ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি নিয়মিত কবিতা আবৃত্তি করেন।৫। সম্প্রতি এমবিলিয়নথ অ্যাওয়ার্ড পেয়েছে কোন প্রতিষ্ঠান?(ক) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়। (গ) পাবনার এডওয়ার্ড কলেজ।(ঘ) ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন।৬। কেন এমবিলিয়নথ অ্যাওয়ার্ড-২০১০ (সাউথ এশিয়ান) দেওয়া হয়েছে? কোন প্রতিষ্ঠান পুরস্কারটি দিয়েছে?(ক) মোবাইল ফোন দিয়ে চোর ধরার পদ্ধতি আবিষ্কারের জন্য ‘আই গভর্ন্যান্স’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। জাপান সরকারের তথ্যপ্রযুক্তি অধিদপ্তর ও টোকিও সংগঠন ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার দেয়।(খ) মোবাইল ফোনের মাধ্যমে কাগজ ব্যতীত ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ‘এম গভর্ন্যান্স’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ভারত সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তর ও দিল্লিভিত্তিক অলাভজনক সংগঠন ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে পুরস্কারটি দিয়েছে। (গ) মোবাইল ফোনের মাধ্যমে দুর্নীতি দমনপ্রক্রিয়া চালু করার জন্য ‘ই গভর্ন্যান্স’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ভারত সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তর ও পাকিস্তানভিত্তিক সংগঠন ডিজিটাল পাওয়ার প্ল্যান্টের ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার দেয়। (ঘ) মোবাইল ফোন দিয়ে দারিদ্র্য ও রোগব্যাধি দূরীকরণ-প্রক্রিয়ার জন্য ‘ও গভর্ন্যান্স ক্যাটাগরিতে’ এই পুরস্কার দেওয়া হয়। আমেরিকান সরকারের তথ্যপ্রযুক্তি অধিদপ্তর ও পাকিস্তানভিত্তিক সংগঠন ডিজিটাল পাওয়ার প্ল্যান্টের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।৭। কোনটি সঠিক তথ্য?(ক) দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। (খ) দুটি উভমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। (গ) দুটি প্রান্তমুখী উভতল বরাবর সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি বিপরীতমুখী অসমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে।(ঘ) দুটি উভমুখী অসমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি প্রান্তমুখী অসমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৮: অংশ-১ সঠিক উত্তর: ১. খ ২. ক ও খ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. ক।