মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৮ অংশ-২মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৮ নম্বর মডেল টেস্টের অংশ-২ ছাপা হলো। ৮। আরশোলার ট্রাকিয়ালতন্ত্রের অঙ্গগুলো কী কী?(ক) দশ জোড়া স্পাইরাকল বা নাসারণ ট্রাকিয়া বা শ্বাসতন্ত্র, ট্রাকিওল কোষ বা স্পাইক।(খ) বিশ জোড়া স্পাইরাকল বা মাকুতন্ত্র, ট্রাকিয়া বা শ্বাসতন্ত্র, ট্রাকিওল কোষ, স্পাইরাকল, ব্লাস্টতন্তু।(গ) দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, অসংখ্য ট্রাকিয়া বা শ্বাসনালি, অসংখ্য ট্রাকিওল কোষ এবং অসংখ্য ট্রাকিওল।(ঘ) পাঁচ জোড়া ওমাটিডিয়াম, পাঁচ জোড়া নাসারন্ধ্র, তিন জোড়া মাকুতন্তু, তিন জোড়া ব্রোমিনো পাঞ্জা।৯। আরশোলার ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্য কোনটি?(ক) আরশোলার ট্রাকিয়ার ব্যাস অপেক্ষাকৃত বড়।(খ) ট্রাকিওল অতি ক্ষুদ্র ব্যাসযুক্ত।(গ) ট্রাকিয়ার বর্ণ রূপার মতো চকচকে।(ঘ) ট্রাকিয়লের বর্ণ রূপার মতো চকচকে নয়, সাদাটে।১০। আরশোলার হিমোসিলজুড়ে রয়েছে —। শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও।(ক) স্নেহ বস্তু (খ) বিপাক বস্তু (গ) শর্করা বস্তু (ঘ) প্রোটিন বস্তু১১। ওমাটিডিয়ামের স্নায়ুতন্তুর কাজ কী?(ক) ওমাটিডিয়ায় গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে পাঠায়।(খ) রেটিনাতে গৃহীত প্রতিবিম্ব স্নায়ুতন্ত্রে পাঠায়।(গ) রেটিনাতে গৃহীত প্রতিবিম্ব স্নায়ুরজ্জুতে পৌঁছায়।(ঘ) রেটিনোকুলার তন্তুতে গৃহীত প্রতিবিম্ব স্নায়ুরজ্জুতে পৌঁছায়।১২। আরশোলার দেহে মেকানোরিসেপ্টর হিসেবে কাজ করে কোন অঙ্গ?(ক) কিউটিকল রোম, কিউটিকল প্লানাটারিম, ক্যাম্পেনিফর্ম স্ট্রেম রিসেপ্টর, কর্ডোটোনাল অঙ্গ।(খ) ওমাটিডিয়াম, প্লান্টার ফ্লেক্সন, প্লান্টারিস, রেটিনোব্লাস্টোমা, কিউটিকল রোম, কর্ডোটোনাল অঙ্গ।(গ) কিউটিকল রোম, ক্যাম্পেনিফর্ম স্ট্রেস রিসেপ্টর, কর্ডোটোনাল অঙ্গ।(ঘ) ওমাটিডিয়াম, প্লান্টার ফ্লেক্সন, প্লান্টারিস, ক্যাম্পেলিফর্ম স্ট্রেস রিসেপ্টর, কর্ডোপেনাল ওমাটিডিয়াম।১৩। বিরি কোন জাতের ধান? বিরি ধানের পরিপূর্ণ রূপ কোনটি?(ক) বিরি আমন জাতের ধান। বিরি ধানের পরিপূর্ণ রূপ হলো Bangladesh Rice Research Institution.(খ) বিরি আউশ ধানের জাত। বিরি ধানের পরিপূর্ণ রূপ হলো Boro Rice Research Institute.(গ) বিরি কোনো নির্দিষ্ট জাতের ধান নয়। বিরি ধানের পরিপূর্ণ রূপ হলো Bangladesh Rice Research Institute.(ঘ) বিরি ইরি ধানের জাতের নাম। বিরি মানে Bangladesh Brown Rice Institute.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৮: অংশ-২ সঠিক উত্তর: ৮। গ ৯। ক, খ, গ ও ঘ ১০। ক ১১। ক ১২। গ ১৩। গ।