মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৩ অংশ-৩মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্টের ৩য় অংশ ছাপা হলো। ৬। অন্তঃশ্বসনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?(ক) আট ভাগে ভাগ করা যায়। যথা: অক্সিজেনের সরবরাহ, ধমনিতে রক্ত সংমিশ্রণ, কলার শোষণ, শর্করার ভাঙন, ATP-র জারণ, ATP তৈরি, ATP সরবরাহ, খাদ্যবস্তুর জারণ। (খ) দুই ভাগে ভাগ করা যায়। যথা: খাদ্যবস্তুর জারণ, অক্সিজেনের ব্যাপন।(গ) একটাই ভাগ রয়েছে। যথা: অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা।(ঘ) তিন ভাগে ভাগ করা যায়। যথা: অক্সিজেন পরিবহন, খাদ্যবস্তুর জারণ, কার্বন ডাইঅক্সাইড পরিবহন।৭। সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কী? তিনি কোন দেশের নাগরিক? তিনি কবে থেকে তাঁর দায়িত্ব পালন করবেন? তিনি ব্যক্তিগত জীবনে কোন পেশার সঙ্গে জড়িত?(ক) ফাতেমা দিরহাম। পাকিস্তানের। ২০১০ সালের ১২ ডিসেম্বর থেকে। তিনি নারীনেত্রী, লেখিকা। (খ) ফাতেমা ইসলাম। পাকিস্তানের। ২০১১ সালের ২৪ জুলাই থেকে দায়িত্ব পালন করবেন। তিনি লাহোর বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট।(গ) ফাতিমা কবির। মালদ্বীপের। ২০১১ সালের ১ মে থেকে দায়িত্ব পালন করবেন। তিনি জাতিসংঘের রাষ্ট্রদূত। (ঘ) ফাতিমা দিয়ানা। মালদ্বীপের। তিনি ২০১১ সালের ১ মার্চ থেকে দায়িত্ব পালন করবেন। ব্যক্তিগত জীবনে তিনি আইনজীবী।৮। সুপারনোভা কাকে বলে?(ক) নিউক্লীয় বিক্রিয়া শুরু হলে মহাকর্ষ বলের প্রবল চাপে নক্ষত্রের চারপাশে থেকে হঠাৎ প্রসারিত হয়ে এর তাপমাত্রা 109k-এর চেয়ে বেশি হয়। তখন প্রচণ্ড শক তরঙ্গ তৈরির জন্য সুপারনোভার সৃষ্টি হয়। (খ) নিউক্লীয় বিক্রিয়া শুরু হলে মহাকর্ষ বলের নিম্নচাপে নক্ষত্রের চারপাশ থেকে হঠাৎ বিস্ফোরিত হয়ে এর তাপমাত্রা 109k-এর চেয়ে প্রচণ্ড শক তরঙ্গ তৈরি হয়। এই শক তরঙ্গ সুপারনোভা তৈরি করে।(গ) নিউক্লীয় বিক্রিয়া বন্ধ হলে মহাকর্ষ বলের প্রবল চাপে নক্ষত্রের কেন্দ্রস্থল আকস্মিক সংকুচিত হয়ে এর তাপমাত্রা 109k-এর অনেক বেশি হয়। তখন প্রচণ্ড শক তরঙ্গ তৈরির ফলে নক্ষত্রটি বিস্ফোরিত হয়। একে বলে সুপারনোভা।(ঘ) নিউক্লীয় বিক্রিয়া বন্ধ হলে মহাকর্ষ বলের তীব্র চাপে নক্ষত্রের চারপাশে হঠাৎ প্রসারিত হয়ে এর তাপমাত্রা 109k-এর অনেক বেশি হয়। তখন প্রচণ্ড শক তরঙ্গ তৈরির ফলে নক্ষত্রটি বিস্ফোরিত হয়। একে বলে সুপারনোভা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৩: অংশ-৩ সঠিক উত্তর: ৬. ঘ ৭. ঘ ৮. গ।