মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৮  অংশ-৩মেডিকেল ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৮ নম্বর মডেল টেস্টের অংশ-৩ ছাপা হলো।১৪। Piper nigrum কিসের বৈজ্ঞানিক নাম? এর গোত্র কোনটি? এটার ব্যবহূত অংশ কোনটি? কী হিসেবে ব্যবহূত হয়?(ক) তেজপাতার বৈজ্ঞানিক নাম। এর গোত্র হলো Piper cumbencade। এর পাতা মসলা হিসেবে ব্যবহূত হয়।(খ) গরম মসলার বৈজ্ঞানিক নাম। এর গোত্র হলো Piper cumbenecid। এর ছাল মসলা হিসেবে ব্যবহূত হয়।(গ) তুলসীপাতার বৈজ্ঞানিক নাম। এর গোত্র হলো Piper bulgerniced। এর ডালপালা, পাতা মসলা হিসেবে ব্যবহূত হয়।(ঘ) গোলমরিচের বৈজ্ঞানিক নাম। এর গোত্র হলো Piperaceae। এর শুকনো ফল মসলা হিসেবে ব্যবহূত হয়।১৫। চা-গাছের কোন অংশটি পানীয় হিসেবে ব্যবহূত হয়? চায়ের মধ্যে উদ্দীপনা প্রদানকারী রাসায়নিক পদার্থের নাম কী?(ক) চা-গাছের শিকড়। উদ্দীপনা প্রদানকারী রাসায়নিক পদার্থের নাম আলবেন।(খ) চা-গাছের কাণ্ড। উদ্দীপনা প্রদানকারী রাসায়নিক পদার্থের নাম ক্যামোটিনা-মাইড।(গ) চা-গাছের কচি পাতা। উদ্দীপনা প্রদানকারী রাসায়নিক পদার্থের নাম ক্যাফেইন।(ঘ) চা-গাছের জাইলেম তন্তু। উদ্দীপনা প্রদানকারী রাসায়নিক পদার্থের নাম নিকোটিন।১৬। কফি কী ধরনের উদ্ভিদ? এর কোন অংশটি পানীয় হিসেবে ব্যবহূত হয়?(ক) চিরহরিৎ ক্ষুদ্রাকৃতির বৃক্ষ। অথবা বৃহৎ গুল্ম। এর বীজ পানীয় হিসেবে ব্যবহূত হয়।(খ) চিরহরিৎ অমলাভ। এর পাতা পানীয় হিসেবে ব্যবহূত হয়।(গ) বৃহৎ বৃক্ষ। এর পাতা, ছাল, শিকড় মেশিনের সাহায্যে গুঁড়া করে খাওয়া হয়।(ঘ) বৃহৎ গুল্ম। এর পাতা, ছাল, শিকড়, মূল, বীজ মেশিনের সাহায্যে গুঁড়া করে খাওয়া হয়।১৭। বাসক কী? এটি কী কাজে লাগে? এর কোন অংশ ব্যবহার করা হয়?(ক) বাসক এক ধরনের গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ। ঠান্ডাজনিত অসুখে (সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস) বাসক ব্যবহূত হয়। এর সতেজ পাতার রসটা কাজে লাগানো হয়।(খ) বাসক এক ধরনের চিরহরিৎজাতীয় গুল্ম উদ্ভিদ (পানীয় উদ্ভিদ)। ফলের রস, লাচ্ছি তৈরিতে বাসক ব্যবহূত হয়। এর সতেজ পাতার রসটা কাজে লাগানো হয়।(গ) বাসক এক ধরনের চিরহরিৎ বৃক্ষ। সবুজ রঙের এ ভেষজ উদ্ভিদ ক্যানসার নিরাময়ে সাহায্য করে। এর ডালপালা, পাতা প্রয়োজনীয় কাজে ব্যবহূত হয়।(ঘ) বাসক এক ধরনের গুল্মজাতীয় পানীয় উদ্ভিদ। জ্যাম, জেলি, আচার বানাতে এই বাসক ব্যবহূত হয়। এর সতেজ পাতার রসটা কাজে লাগানো হয়। ১৮। নিচের কোন তথ্যটি সঠিক নয়?(ক) স্থূল সংকেত শুধু যৌগের ক্ষেত্রে হয়। আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় প্রকার পদার্থের হতে পারে। (খ) স্থূল সংকেত শুধু মৌলের ক্ষেত্রে হতে পারে। আণবিক সংকেত মৌলের ও যোজনীর হতে পারে। (গ) একই স্থূল সংকেত অনেক যৌগের হতে পারে। যেমন: অ্যাসিটিলিন ও বেনজিন উভয়ের স্থূল সংকেত CH.(ঘ) একই স্থূল সংকেত অনেক মৌলের জন্য হতে পারে যেমন: অ্যাসিটিলিন ও বেনজিন উভয়ের জন্য স্থূল সংকেত CH3.১৯। প্রমাণ অবস্থায় ১.৭g অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? (ক) 2.24L (খ) 2.25L (গ) 2.26L (ঘ) 2.27L২০। মোলাল দ্রবণ কাকে বলে?(ক) প্রতি ১০০০ গ্রাম দ্রাব্যের মধ্যে কোনো দ্রবণকে সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে। (খ) প্রতি ১০০০ গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের এক মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে।(গ) প্রতি ১০০ গ্রাম দ্রাব্যের মধ্যে কোনো দ্রবের দুই মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে।(ঘ) প্রতি ১০০ গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের দুই মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে।২১। কোনটি অক্সিজেন ও সালফারের তুলনা?(ক) সাধারণ উষ্ণতা ও চাপে অক্সিজেন গ্যাস কিন্তু সালফার কঠিন পদার্থ।(খ) অক্সিজেনের অণু দ্বিপরমাণুক কিন্তু সালফারের অষ্ট পরমাণুক।(গ) অক্সিজেন নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে। পক্ষান্তরে সালফার নিজে জ্বলে।(ঘ) অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক আর সালফার তুলনামূলকভাবে কম তড়িৎ ঋণাত্মক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল