মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৯  অংশ-১মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৯ নম্বর মডেল টেস্টে অংশ-১ ছাপা হলো।১। প্রজেরিয়া কী? সম্প্রতি কোথায় প্রজেরিয়া দেখা গেছে?(ক) একধরনের প্রাকৃতিক দুর্যোগ। সিডর বিধ্বস্ত এক এলাকায় (পটুয়াখালীতে) প্রজেরিয়া দেখা গেছে। (খ) একধরনের ভূমিকম্পের নাম। সম্প্রতি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রজেরিয়া দেখা গেছে। গ) কম বয়সেই বার্ধক্য চলে আসার নাম প্রজেরিয়া। প্রজেরিয়া একধরনের অসুখ। এটি জিনবাহিত (ক্রোমোজোম) অসুখ। সম্প্রতি বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় একজন ১২ বছরের বালকের প্রজেরিয়া হয়েছে। ঘ) প্রজেরিয়া একধরনের রংধনুর নাম। এটি মুষলধারে বৃষ্টির পরে বছরে একবার হয়। সম্প্রতি সিলেটে দেখা গেছে প্রজেরিয়া।২। প্রজেরিয়া শব্দটির উৎপত্তি কোথা থেকে? এর অর্থ কী? প্রজেরিয়া মানে কী? প্রজেরিয়ার অপর নাম কী?(ক) গ্রিক শব্দ প্রজেরোস থেকে। প্রজেরিয়া একধরনের জিনবাহিত অসুখ। প্রজেরোস মানে অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধ। প্রজেরিয়ার অপর নাম হাচিনসন গিলফোর্ড প্রজেরিয়া সিনড্রোম। (খ) রোমান শব্দ প্যাপিরাস থেকে প্রজেরিয়া শব্দটির উৎপত্তি। এর অর্থ হলো ঝিনুক। প্রজেরিয়া মানে হলো সমুদ্র তলদেশ থেকে ঝিনুক সংগ্রহ করা। প্রজেরিয়ার অপর নাম হলো প্যাপিরাস হ্যাপেনিং। (গ) গ্রিক শব্দ পেপারোজ থেকে প্রজেরিয়া শব্দটির উৎপত্তি। এর অর্থ মিষ্টিদ্রব্য। প্রজেরিয়া প্রাচীন মিসরের বিখ্যাত একটি পিরামিডের নাম। প্রজেরিয়ার অপর নাম হলো পেপরোজ সিনড্রোম। (ঘ) পর্তুগিজ শব্দ থেকে প্রজেরিয়া শব্দটির উৎপত্তি। এর অর্থ হলো ঝিনুক। প্রজেরিয়া মানে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক সংগ্রহ করা। প্রজেরিয়ার অপর নাম হলো প্যাপিরাস হ্যাপেনিং।৩। হিস্টেরেসিস লুপ পর্যালোচনা করে আমরা কী পেতে পারি?(ক) হিস্টেরেসিস লুপ পর্যালোচনা করে আমরা পেতে পারি চৌম্বক পদার্থের বিভিন্ন রকম ধর্ম যেমন: ধারণক্ষমতা, নিগ্রহ সহনশীলতা, গ্রাহিতা, ভেদ্যতা (এই বিষয়গুলোর তথ্য)। (খ) পেতে পারি তড়িৎপ্রবাহ, মাধ্যকর্ষণ শক্তি, প্রবাহমাত্রা, ভেদনযোগ্যতা, ভূ-উপগ্রহবিষয়ক তথ্য, মেরুর দিক প্রবাহবিষয়ক তথ্য। (গ) পেতে পারি মেরুশক্তি প্রবাহ, তড়িৎ তীব্রতা, ভেদনযোগ্যতা, প্রবাহমাত্রা ভেক্টর প্রবণতা, চৌম্বক তত্ত্বীয় গাণিতিক ব্যাখ্যা। (ঘ) পেতে পারি ভেক্টর দিক, চৌম্বক তত্ত্বীয় জটিলতা নিরসন, আলোর প্রবাহমাত্রা, ভূ-চুম্বকত্ব, চৌম্বক জটিলতা নিরসন।৪। কোনটি সঠিক তথ্য?(ক) মাধ্যমের দুটি বিন্দুতে একক চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য থাকলে উক্ত বিন্দুতে যে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে, তার সংখ্যামান উক্ত মাধ্যমের প্রবেশ্যতার সংখ্যামানের ব্যস্তানুপাতিক। (খ) মাধ্যমের দুটি বিন্দুতে একক চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য থাকলে উক্ত বিন্দুতে যে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকে, তার সংখ্যামান উক্ত মাধ্যমের প্রবেশ্যতার সংখ্যামানের বর্গীয় ব্যস্তানুপাতিক।(গ) মাধ্যমের তিনটি বিন্দুতে দ্বিতীয় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য থাকলে উক্ত বিন্দুতে যে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র থাকে, তার সংখ্যামান উক্ত মাধ্যমের প্রবেশ্যতার সংখ্যামানের সমানুপাতিক। (ঘ) মাধ্যমের কোনো বিন্দুতে একক চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য থাকলে উক্ত বিন্দুতে যে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র থাকে, তার সংখ্যামান উক্ত মাধ্যমের প্রবেশ্যতার সংখ্যামানের সমান। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৯ অংশ-১ এর সঠিক উত্তর: ১। গ ২। ক ৩। ক ৪। ঘ।