মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৬ অংশ-২মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৬ নম্বর মডেল টেস্টের অংশ-২ ছাপা হলো। ১০। চিকিৎসাবিজ্ঞানে তেজস্ক্রিয়তার প্রয়োগ কোনটি?(ক) তেজস্ক্রিয় কোবাল্ট-60-এর সাহায্যে ক্যানসার নিরাময়, ফসফরাস-32 দিয়ে রক্তশূন্যতাজনিত রোগ, পলিসাইথেমিয়াভেরা নির্ণয় করা যায়। (খ) আয়োডিন-131 ব্যবহার করে থাইরয়ের গ্রন্থির রোগ নির্ণয় করা যায়। (গ) রোগগ্রস্ত স্থান নির্ণয় করা যায়। (ঘ) আয়োডিন-130 ব্যবহার করে কিডনির রোগ নির্ণয় করা যায়। ১১। কোনটি পলির বর্জন নীতি?(ক) একটি আণবিক অরবিটালে সর্বাধিক তিনটি ইলেকট্রন থাকতে পারে, যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়। (খ) একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, যদি তাদের ঘূর্ণন বিপরীতমুখী হয়। (গ) একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, যদি তাদের স্পিন বিপরীতমুখী হয়। (ঘ) একটি আণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, যদি তাদের স্পিন বিপরীতমুখী হয়। ১২। অস্থায়ী মূল কণিকা কোনটি?(ক) নিউট্রন, প্রোটন, ইলেকট্রন।(খ) নিউট্রিনো, পজিট্রন, মেসন। (গ) নিউটিনো, হোয়াইট প্রোটন, ফোটন। (ঘ) নিউট্রন, ফোটন, প্রোপন, অরবিট। ১৩। অ্যারিওলার কলার কাজ কী?(ক) ফাইব্রোব্লাস্ট শ্বেততন্তু তৈরিতে সাহায্য করে। (খ) ক্ষতস্থান, কাটা, ছেঁড়া দ্রুত শুকাতে অবদান রাখে। (গ) বিভিন্ন রকম রঞ্জক পদার্থ ও হাড় তৈরি করে।(ঘ) রঞ্জক কোষ মেলানিন তৈরি করে। ১৪। শ্বেততন্তুময় তরুণাস্থির অবস্থান কোথায়?(ক) বিশেষ কিছু হাড়ের মধ্যে। যেমন: হিউমেরাস ও টিবিয়াতে। (খ) বিশেষ কিছু লিগামেন্টে। যেমন: ফাইব্রাস ও রেটিনোকুলার লিগামেন্ট। (গ) বিশেষ কয়েকটি সন্ধিতে। যেমন: দুইটি কশেরুকার মধ্যবর্তী স্থানে। (ঘ) বিশেষ কয়েকটি মাংসপেশিতে। যেমন: ডেলটয়েড ও ট্রাপিজিয়াস মাংসপেশিতে। ১৫। হূৎপিণ্ডের পেশি ঐচ্ছিক নয় কেন?(ক) হূৎপিণ্ডের পেশির কার্যকারিতা প্রাণির ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, এ জন্য হূৎপিণ্ডের পেশি ঐচ্ছিক নয়। (খ) কারণ হূৎপিণ্ডে রয়েছে মেলানিন তন্তু। (গ) কারণ হূৎপিণ্ডে রয়েছে জায়ালিন তন্তু।(ঘ) কারণ হূৎপিণ্ডে রয়েছে ঐচ্ছিক পেশি। ১৬। নিউরন কোন দুটি অংশ নিয়ে তৈরি।(ক) কোষদেহ ও ডেনড্রাইট, ম্যাকুলা। (খ) কোষদেহ, নিউক্লিয়াস, মেনিনজেস। (গ) মেনিনজেস, ফ্যাট তন্তু, অ্যাক্সন। (ঘ) কোষদেহ ও প্রলম্বিত অংশ (অ্যাক্সন, ডেনড্রাইট)। ১৭। পাকস্থলীর কলাতাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি?(ক) সেরোসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাসকিউলারিস, মিউকোসিল মিউকোসা এই পাকস্থলীর পেশিস্তর। (খ) বহিঃস্থ অনুদৈর্ঘ্য ও অন্তঃস্থ বৃত্তাকার পেশিতে পেশিস্তর গঠিত। (গ) সাবমিউকোসা অ্যারিওলার যোজক কলায় নির্মিত এবং রক্তনালি, স্নায়ু ধারণ করে। (ঘ) মিউকোসায় গ্যাস্ট্রিক গ্রন্থি দেখা যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৬: অংশ-২ সঠিক উত্তর: ১০। ক, খ, গ, ১১। খ, গ, ১২। খ, ১৩। ক, খ, ঘ, ১৪। গ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। খ, গ, ঘ।