মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৩ অংশ-৪মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ মডেল টেস্ট-৩ এর ৪র্থ অংশ ছাপা হলো। ৯। অরবিট শব্দটির উৎস কোনটি?(ক) অরবিট শব্দটির উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠনসংক্রান্ত মতবাদ। এই মতবাদ অনুসারে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে।(খ) অরবিট শব্দটির উৎস হচ্ছে নিউটন প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠনবিষয়ক মতবাদ। এই মতবাদমতে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। (গ) অরবিট শব্দটির উৎস হচ্ছে আইনস্টাইন প্রদত্ত আলফা পরমাণুর গঠনবিষয়ক মতবাদ। এই মতবাদমতে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার পথে নিউট্রনগুলো বিচরণ করে।(ঘ) অরবিট শব্দটির উৎস হচ্ছে লুই পাস্তুর প্রদত্ত পরমাণুর গঠনবিষয়ক মতবাদ। এই মতবাদমতে নিউট্রনের চারদিকে নির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো বিচরণ করে।১০। কত সালে কোন বৈজ্ঞানিক পাউলির বর্জননীতি প্রদান করেন?(ক) ১৯২৭ সালে বৈজ্ঞানিক পাউলি ‘পাউলির বর্জননীতি’ প্রদান করেন। (খ) ১৯২৬ সালে বৈজ্ঞানিক পাউলি ‘পাউলির বর্জননীতি’ প্রদান করেন। (গ) ১৯২৫ সালে বৈজ্ঞানিক পাউলি ‘পাউলির বর্জননীতি’ প্রদান করেন। (ঘ) ১৯২৪ সালে বৈজ্ঞানিক পাউলি ‘পাউলির বর্জননীতি’ প্রদান করেন।১১। কোন তথ্যাটি সঠিক নয়?(ক) একক চার্জবিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে দুই চার্জবিশিষ্ট ধনাত্মক আয়ন তৈরির জন্য প্রয়োজনীয় শক্তিকে দ্বিতীয় আয়নীকরণ বিভব বলে।(খ) যেকোনো পরমাণুর জন্য প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ বিভব বেশি হয় এবং তা অপেক্ষা তৃতীয় আয়নীকরণ বিভব আরও বেশি হয়।(গ) যেকোনো অণুর জন্য প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ বিভব কম হয় এবং তা অপেক্ষা তৃতীয় আয়নীকরণ বিভব আরও বেশি হয়।(ঘ) দ্বিতীয় চার্জবিশিষ্ট ধনাত্মক আয়ন থেকে দুই চার্জবিশিষ্ট ঋণাত্মক আয়ন তৈরির জন্য জরুরি শক্তিকে তৃতীয় আয়নীকরণ বিভব বলে।১২। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?(ক) কোনো অণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। যেসব আইসোটোপ এই ধর্ম দেখায় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।(খ) কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। যেসব আইসোটোপ এই ধর্ম দেখায় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।(গ) কোনো যৌগের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। যেসব আইসোটোপ এই ধর্ম দেখায় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।(ঘ) কোন মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে। যেসব আইসোটোপ এই ধর্ম দেখায় তাদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৩: অংশ-৩ সঠিক উত্তর: ৯. ক ১০. গ ১১. গ ও ঘ ১২. খ।