মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৩ অংশ-৫মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ মডেল টেস্ট-৩ এর ৫ম অংশ ছাপা হলো। ১৩। হাইড্রোজেনের রেখা বর্ণালি বলে কাকে?(ক) একটি কাচনলে নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভেতরে উচ্চশক্তির বিদ্যুৎ চালালে ওই গ্যাসের ভেতর থেকে গোলাপি বর্ণের আলোর বিকিরণ ঘটে। এই বিকিরিত আলোকে স্পেকট্রোস্কোপের প্রিজমের মধ্য দিয়ে এর পর্দার ফটোগ্রাফিক প্লেটে ফেললে কতগুলো স্পষ্ট রঙিন আলোর রেখা দেখা যায়। একে বলে হাইড্রোজেনের রেখা বর্ণালি। (খ) একটি কাচনলে উচ্চ চাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভেতর উচ্চশক্তির বিদ্যুৎ চালনা করলে ওই গ্যাসের ভেতর থেকে গোলাপি বর্ণের আলোর বিকিরণ ঘটে। এই বিকিরিত আলোকে স্পেকট্রোস্কোপের প্রিজমের মধ্য দিয়ে এর পর্দার ফটোগ্রাফিক প্লেটে ফেললে কতগুলো স্পষ্ট রঙিন আলোর রেখা দেখা যায়। এটাই হাইড্রোজেনের রেখা বর্ণালি। (গ) একটি কাচনলে মধ্য চাপে রাখা অক্সিজেন গ্যাসের ভেতরে উচ্চশক্তির বিদ্যুৎ চালনা করলে ওই গ্যাসের ভেতর থেকে গোলাপি বর্ণের আলোর বিকিরণ ঘটে। এই বিকিরিত আলোকে স্টেথিস্কোপের প্রিজমের মধ্য দিয়ে এর পর্দার ফটোগ্রাফিক প্লেটে ফেললে কতগুলো স্পষ্ট রঙিন আলোর রেখা দেখা যায়। এটাই হাইড্রোজেনের রেখা বর্ণালি। (ঘ) একটি কাচনলে মৃদু চাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভেতরে উচ্চশক্তির বিদ্যুৎ চালালে ওই গ্যাসের ভেতর থেকে গোলাপি বর্ণের আলোর বিকিরণ ঘটে। এই বিকিরিত আলোকে স্টেথিস্কোপের প্রিজম দ্বারা কাচনলের মধ্য দিয়ে এর পর্দার ফটোগ্রাফিক প্লেটে ফেললে কতগুলো স্পষ্ট রঙিন আলোর রেখা দেখা যায়। এটাই হাইড্রোজেনের রেখা বর্ণালি।১৪। He said ‘Let me do the work.’ Change the sentence into indirect form.(a) He requested that he should do the work. (b) He requested that he must do the work. (c) He requested that he might do the work. (d) He requested that he should have done the works.১৫। He said, ‘Let us go to school.’ Make the sentence into direct speech.(a) He proposed that they should go to school.(b) He requested to go to the school.(c) He demanded to go to the school.(d) He proposed to go to the school.১৬। Which one is the Correct sentence?(a) I am alive within my danger. The river is in the boats. (b) I am alive to my danger. The river is alive with boats. (c) I am alive is my danger. The river is in the boats. (d) I am in the alive my danger. The river is in the boats.১৭। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে?(ক) বৃত্তপথে পরিভ্রমণরত কণা বা বস্তুর একটি ত্বরণ যার অভিমুখ কেন্দ্রের দিকে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। (খ) বক্রপথে ঘূর্ণনরত কণা বা বস্তুর একটি ত্বরণ, যার অভিমুখ কেন্দ্রের দিকে থাকে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। (গ) সরলপথে ঘূর্ণনরত কণা বা বস্তুর একটি মন্দন যার অভিমুখ বাইরের দিকে থাকে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ।(ঘ) সরলপথে ঘূর্ণনরত কণা বা বস্তুর একটি ত্বরণ, যার অভিমুখ বাইরের দিকে থাকে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ।১৮। কোনটি সঠিক তথ্য?(ক) নির্দিষ্ট দূরত্বে থাকা সমমানের ও বিপরীতধর্মী দুটি মেরুর সমন্বয়ে চৌম্বক দ্বিমেরু তৈরি হয় না।(খ) নির্দিষ্ট দূরত্বে থাকা সমমানের ও সমধর্মী তিনটি মেরুর সমন্বয়ে চৌম্বক দ্বিমেরু তৈরি হয় না।(গ) আপতিত রশ্মি বিভেদতলের যে বিন্দুতে পতিত হয় তাকে আপাতন বিন্দু বলে।(ঘ) বিভেদতলে দিক পরিবর্তনের পর দ্বিতীয় মাধ্যম দিয়ে গমনকারী রশ্মিকে প্রতিসরিত রশ্মি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল