মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৩  অংশ-৬মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৩ নম্বর মডেল টেস্টের ৬ষ্ঠ অংশ ছাপা হলো। ১৯। কীভাবে ধারক গঠন করা হয়?(ক) ধারক হলো এমন এক যান্ত্রিক কৌশল, যার দ্বারা চার্জ সঞ্চয় করা যায় না। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা এক জোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।(খ) ধারক হলো এমন এক যান্ত্রিক কৌশল, যার দ্বারা চার্জ সঞ্চয় ও বিকিরণ করা যায় না। পরস্পর হতে সমপরিমাণ দূরত্বে রাখা দুই জোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।(গ) ধারক হলো এমন দুটি যান্ত্রিক কৌশল, যার দ্বারা চার্জ পরিবহন করা যায় না। পরস্পর হতে বিপরীতধর্মী দূরত্বে রাখা দুই জোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।(ঘ) ধারক হলো এমন একটি যান্ত্রিক কৌশল, যার দ্বারা চার্জ সঞ্চয় করা যায়। পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে রাখা দুই জোড়া পরিবাহী দ্বারা ধারক গঠন করা যায়।২০। ভাজক টিস্যুর কাজ কী?(ক) শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে ছোট গাছ উঁচু ও লম্বা হয়।(খ) পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়।(গ) পার্শ্বীয় মাকু টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়।(ঘ) শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদের পাতা সবুজ হয়।২১। কোনটি কোলেনকাইমার বৈশিষ্ট্য?(ক) প্রস্থচ্ছেদে এদের কোষগুলো গোলাকার। (খ) এদের কোষগহ্বর তুলনামূলক ছোট। (গ) অনেক কোষেই ক্লোরোপ্লাস্ট থাকে। (ঘ) কোষপ্রাচীর অপেক্ষাকৃত শক্ত।২২। দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী তথ্য কোনটি?(ক) কান্ডরোম বহুকোষী। অধঃত্বক স্কেলেরকাইমা দিয়ে তৈরি। ভাসকুলার বান্ডল বলয়াকারে গঠিত। দ্বিস্তরবিশিষ্ট মায়োডার্মিস, ভাসকুলার বান্ডল ত্রিভুজাকৃতির। স্টিলিতে মজ্জারশ্মির উপস্থিতি।(খ) কান্ডরোম মাল্টিকোষী। অন্তঃত্বক কোলেইকাইমা দ্বারা বিস্তৃত। ত্রিস্তরবিশিষ্ট এক্টোডার্মিস ভাসকুলার বান্ডল দ্বিবীজপত্রী। হাইপোডার্মিজ টি আকৃতির।(গ) এপিডার্মিস ত্রিস্তরবিশিষ্ট এক্টোডার্মিস কমলা রঙের। মায়োডার্মিস বর্গাকৃতির। ত্রিভুজ কোলেইকাইমা দিয়ে তৈরি। প্যারেনকাইমা দ্বারা তিন স্তর ঝিল্লি গঠিত।(ঘ) বহুকোষী কান্ডরোম। কোলেইকাইমা দিয়ে তৈরি অধঃত্বক। এন্ডোডার্মিস এক স্তরবিশিষ্ট। ভাসকুলার বান্ডল বলয়াকারে সজ্জিত। স্টিলিতে মজ্জারশ্মি পাওয়া যায়।২৩। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গঠনগত পার্থক্য কোনটি?(ক) একবীজপত্রীতে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, দ্বিবীজপত্রীতে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না।(খ) একবীজপত্রীতে ফ্লোয়েম টিস্যুতে বাস্টতন্তু থাকে, দ্বিবীজপত্রীতে ফ্লোয়েম টিস্যুতে বাস্টতন্তু থাকে না।(গ) দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাসকুলার বান্ডলের সংখ্যা দুই থেকে ছয়। একবীজপত্রী উদ্ভিদের ভাসকুলার বান্ডলের সংখ্যা ছয়-এর বেশি।(ঘ) একবীজপত্রীতে মজ্জা ছোট ও স্পষ্ট আর দ্বিবীজপত্রীতে মজ্জা বড় ও পরিচক্র থেকে ভাজক টিস্যুর জন্ম হয়।২৪। বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় ব্যক্তি কে?(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে (খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ (গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছোট ছেলে (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্যে আর কেউ নোবেল পুরস্কার পাননি।২৫। সরকারের অনুদান পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?(ক) সূর্য দীঘল পুকুর (খ) সূর্য দীঘল জানালা (গ) সূর্য দীঘল বাড়ী (ঘ) সূর্য দীঘল দীঘি।মডেল টেস্ট-৩: অংশ-৬ সঠিক উত্তর: ১৩. ক ১৪. c ১৫. a ১৬. b ১৭. ক ১৮. গ ও ঘ ১৯. ঘ ২০. ক ও খ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. গ।