মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৪ অংশ-২মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৪ নম্বর মডেল টেস্টের ২য় অংশ ছাপা হলো। ৭। RNA কত প্রকার ও কী কী?(ক) RNA পাঁচ প্রকার। যথা: রাইবোজোমাল RNA, বার্তাবহ RNA, মেসেঞ্জার RNA, বার্তার উৎস RNA ও পরিবাহক RNA।(খ) চার প্রকার। যথা: মেসেঞ্জার RNA, বার্তার উৎস RNA, বার্তাবহ RNA, পরিবাহক RNA।(গ) তিন প্রকার। যথা: রাইবোজোমাল RNA, বার্তাবহ RNA, পরিবাহক RNA।(ঘ) দুই প্রকার। যথা: রাইবোজোমাল RNA, বার্তাবহ RNA।৮। নিউক্লিয়ার জালিকার কাজ কী?(ক) কোষ বিভাজনকালে ক্রোমোজোম তৈরি করা এবং বংশগতির পদার্থ বহন করা। (খ) কোষ বিভাজনকালে ক্রোমোজোম তৈরি করা এবং বংশগতির পদার্থ ধ্বংস করা। (গ) কোষ বিভাজনকালে নিউক্লিয়াস তৈরি করা এবং বংশগতির পদার্থ রোধ করা। (ঘ) কোষ বিভাজনকালে নিউক্লিওলাস তৈরি করা এবং বংশগতি পদার্থ বহন করা।৯। ক্রোমোজোমের (chromosome) আয়তন কত?(ক) দৈর্ঘ্য ০.২ থেকে ১২.১৭ মাইক্রোমিটার, প্রস্থ ০.২ থেকে ৭ মাইক্রোমিটার। (খ) দৈর্ঘ্য ০.৭ থেকে ০.১২ এবং প্রস্থ ০.১২ থেকে ০.২২ মাইক্রোমিটার। (গ) দৈর্ঘ্য ০.২ থেকে ৫০ মাইক্রোমিটার, প্রস্থ ০.২ থেকে ২ মাইক্রোমিটার।(ঘ) দৈর্ঘ্য ০.২ থেকে ৭০ এবং প্রস্থ ০.২ থেকে ৪৭.১২ মাইক্রোমিটার।১০। হাইড্রোকার্বনের আণবিক সংকেতের মূলনীতি কোনটি?(ক) পরীক্ষাধীন হাইড্রোকার্বন গ্যাসের দুটি নমুনার আয়তন মেপে তাকে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনে পোড়ানো হয়। এই হাইড্রোকার্বনের সব কার্বন ও হাইড্রোজেন পরমাণু কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়।(খ) পরীক্ষার আওতাভুক্ত হাইড্রোকার্বন গ্যাসের একটি নমুনার আয়তন মেপে তাকে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনে দহন করতে হয়। এই সময়ে হাইড্রোকার্বনের সব কার্বন পরমাণু কার্বন ডাইঅক্সাইডে এবং সব হাইড্রোজেন পরমাণু জলীয়বাষ্পে পরিণত হয়।(গ) হাইড্রোকার্বনকে 1000C তাপমাত্রায় অক্সিজেনে দহন করা হয়। (ঘ) হাইড্রোকার্বনকে 2000C তাপমাত্রায় অক্সিজেনে পোড়ানো হয়।১২। কোনটি সঠিক তথ্য?(ক) সব গ্যাসই নিষ্ক্রিয় পদার্থ।(খ) গ্যাসীয় অবস্থায় সব পদার্থই কিছু বিশেষ রকমের আচরণ করে। (গ) সব রকম গ্যাসই বয়েল, চার্লস, অ্যাভোগেড্রোর সূত্র মেনে চলে। (ঘ) সব রকম গ্যাসই জলীয়বাষ্পের ফল। ১৩। একটি গ্যাসের কতগুলো অণুর গতিবেগ হলো 2, 3, 4, 5, 4, 6, 4, 7, 3, 5, cm/sce। অণুগুলোর গড় গতিবেগ কত?(ক) 4.48 cms-1 (খ) 4.12 cms-1(গ) 4.13 cms-1 (ঘ) 4.3 cms-1১৪। শূন্যস্থানে সঠিক শব্দ বসান। গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি নির্ণয়ের জন্য — বেগ দরকার। (ক) ORS (খ) MMR (গ) RMS (ঘ) SSRW১৫। গড় গতিবেগ কী?(ক) কোন গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের বীজগণিতীয় গড়। (খ) কোনো গ্যাসের পরমাণুগুলোর বিভিন্ন গতিবেগের বীজগণিতীয় গড়। (গ) কোনো গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়। (ঘ) কোনো গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় যোগফল।১৬। জুল-থমসন প্রভাবটি বর্ণনার জন্য বিজ্ঞানী জুল ও থমসন কত বছর পর্যন্ত গবেষণা চালান?(ক) ৫০ বছর (খ) ৬০ বছর (গ) ৭০ বছর (ঘ) ১৮৫২-৬২ সাল পর্যন্ত। ১৭। যত উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে যাওয়া যায় বাস্তব গ্যাসের আচরণ ততই আদর্শ গ্যাসের মতো হয়। এটি কেমন তথ্য? (ক) আংশিক সত্য (খ) মিথ্যা (গ) আংশিক মিথ্যা (ঘ) সত্য।মডেল টেস্ট-৪: অংশ-২ সঠিক উত্তর: ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. খ, গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ।