মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৫ অংশ-১মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৫ নম্বর মডেল টেস্টের ১ম অংশ ছাপা হলো। ১। প্রাপ্তবয়স্ক একজনের বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে কতবার হূদস্পন্দন হয়?(ক) ৭০-৩০ বার (খ) ৩০-৭০ বার (গ) ৭০-৮০ বার (ঘ) ৭০-১২০ বার২। নিচের কোনটি সঠিক তথ্য?(ক) স্ত্রীস্তবক পুংস্তবকের ভেতরের দিকের ফুলের চতুর্থ ও শেষ স্তবক।(খ) বৃতির কাজ হলো মুকুল অবস্থায় পুষ্পের ভেতরের অংশগুলোকে বৃষ্টি, তাপ, শীত ও কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচানো।(গ) দলমণ্ডলের ভেতরের দিকের দ্বিতীয় স্তবকটিকে বলে পুংস্তবক। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংরেণুপত্র বলে।(ঘ) দলমণ্ডলের বাইরের তৃতীয় স্তবকটিকে বলে পুংস্তবক। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংরেণুপত্র বলে।৩। কোনটি পরাগরেণুর গঠন?(ক) পরাগরেণু গোলাকার, ডিম্বাকৃতির, লম্বাটে, ত্রিকোণাকার। এদের ব্যাস ০.০২৫ থেকে ০.২৫ মিলিমিটার। প্রতিটি পরাগরেণু দ্বিত্বকীয় আবরণ দিয়ে পরিবেষ্টিত। ভেতরের ত্বককে বলে ইন্টাইন।(খ) পরাগরেণুর ইন্টাইন অতিরিক্ত পাতলা ও সেলুলোজ দিয়ে তৈরি। বাইরের ত্বককে বলে এক্সাইন। এটি পুরু, শক্ত ও কিউটিনযুক্ত। তবে এর বিভিন্ন জায়গায় পাতলাভাবে বিচিত্র জ্যামিতিক নকশাকারে ছিদ্রের মতো রন্ধ্রবিশিষ্ট। এদের বলে জার্মপোর।(গ) পরাগরেণু ত্রিভুজাকৃতির, ডিম্বাকৃতি, বক্র, ট্রাপিজিয়ামের মতো। এদের ব্যাস ০.০২৫ থেকে ০.০৭৫ মিলিলিটার। প্রতিটি পরাগরেণু দ্বিত্বকীয় ও ত্রিত্বকীয় আবরণ দিয়ে আবৃত। ভেতরের ত্বককে বলে পন্টাইন।(ঘ) পরাগরেণুর পন্টাইন অতিরিক্ত পাতলা ও সেলুলয়েড দিয়ে তৈরি। বাইরের ত্বককে বলে এন্ডোক্রাইন। এটি দুর্বল, নরম, কিউটিনমুক্ত। তবে এর বিভিন্ন স্থানে পাতলাভাবে বিচিত্র জ্যামিতিক নকশাকারে ছিদ্রের মতো কুঠুরি রয়েছে। এদের বলে ডায়াপোর।৪। সেকেন্ডারি ফ্লোয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের পরিমাণ অনেক বেশি কেন?(ক) ক্যাম্বিয়াম বলয়ের কার্যকারিতা বাইরের তুলনায় ভেতরের দিকে কম, তাই সেকেন্ডারি ফ্লোয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের পরিমাণ অনেক বেশি।(খ) ক্যাম্বিয়াম বলয়ের কার্যকারিতা বাইরের তুলনায় ভেতরের দিকে বেশি, তাই সেকেন্ডারি ফ্লোয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের পরিমাণ অনেক বেশি।(গ) প্রোটিয়ান টিস্যু বলয়ের কার্যকারিতা বাইরের তুলনায় ভেতরের দিকে কম, তাই সেকেন্ডারি ফ্লোয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা অনেক বেশি।(ঘ) প্রোটিয়ান টিস্যু বলয়ের কার্যকারিতা ভেতরের তুলনায় বাইরের দিকে বেশি, তাই সেকেন্ডারি ফ্লোয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা অনেক বেশি।৫। শল্ক বাকল কাকে বলে? শল্ক বাকলের উদাহরণ কোনটি? বাকল বেষ্টনীর কাজ কী?(ক) বাকল যদি আঁশের মতো বিচ্ছিন্নভাবে তৈরি হয়, আর একসময় খসে পড়ে, তবে তাকে বলে শল্ক বাকল। শল্ক বাকলের উদাহরণ হলো পেয়ারা, পাইন উদ্ভিদ।বাকল বেষ্টনীর কাজ: অতিরিক্ত তাপ ও শীত থেকে উদ্ভিদকে রক্ষা করা, বাষ্পমোচনের হার কমানো, নিচের টিস্যুকে শুষ্কতা থেকে রক্ষা করা, বাহ্যিক আঘাত, রোগজীবাণু বহনকারী অণুজীব থেকে ভেতরের টিস্যুকে রক্ষা করা, যান্ত্রিক দৃঢ়তা দান করা।(খ) বাকল যদি কাঁটার মতো বিচ্ছিন্নভাবে তৈরি হয়, আর একসময় আরও বিস্তৃত হয়, তবে তাকে বলে শল্ক বাকল। শল্ক বাকলের উদাহরণ হলো পেয়ারা, আম, আনারসগাছ।বাকল বেষ্টনীর কাজ: উদ্ভিদকে অতিরিক্ত তাপ ও রোদ দেওয়া, বাষ্পমোচনের হার বাড়ানো, নিচের টিস্যুকে আর্দ্রতা থেকে রক্ষা করা, গাছের বৃদ্ধি, শ্বসন, ক্রোমোজোম বহন, বীজ তৈরি করা।(গ) বাকল যদি পুঁতির মতো গোলাকারভাবে তৈরি হয়, আর একসময় আরও বৃদ্ধি পায়, তবে তাকে বলে শল্ক বাকল। শল্ক বাকল হলো বটগাছ, নারকেলগাছ, আতাগাছ।বাকল বেষ্টনীর কাজ: উদ্ভিদের পাতাকে সবুজ থেকে হলুদ বানানো, গাছের ডালপালার বৃদ্ধি ঘটানো, বাষ্পমোচন করা, গাছের বৃদ্ধি হ্রাস করা, টিস্যুতন্ত্রকে বৃদ্ধি করা এবং ক্রোমোজোমকে ধ্বংস করা।(ঘ) বাকল যদি লাঠির মতো লম্বাটেভাবে তৈরি হয়, আর একসময় আরও ক্ষুদ্র আকার ধারণ করে, তবে তাকে বলে শল্ক বাকল। শল্ক বাকল হলো বটগাছ, জামগাছ, মানিপ্ল্যান্টগাছ।বাকল বেষ্টনীর কাজ: উদ্ভিদের বীজকে পরস্ফুিটিত করা, গাছের ডালপালার পাতা ঝরানো, বাষ্পমোচন রোধ করা, টিস্যুতন্ত্রের বংশ বৃদ্ধি করা এবং জাইলেম টিস্যুর জন্ম দেওয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৫: অংশ-১ সঠিক উত্তর: ১। গ, ২। ক, খ, ৩। ক, খ, ৪। খ, ৫। ক, খ।