মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৫  অংশ-২মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, আজ ৫ নম্বর মডেল টেস্টের ২য় অংশ ছাপা হলো। ৬। স্পঞ্জি প্যারেনকাইমার কাজ কী?(ক) বায়ু গহ্বরগুলোয় পানি জমতে দেয় না, বায়ু গহ্বরকে অক্সিজেনমুক্ত রাখে, শ্বসনে অংশ নেয়। (খ) বায়ু গহ্বরগুলোয় কার্বন ডাইঅক্সাইড জমা থাকে, শ্বাসকাজ ও অভিস্রবণের সময় বায়ু গহ্বরগুলো বান্ডল মিথ তৈরি করে।(গ) বায়ু গহ্বরগুলোয় ক্লোরোফ্লুরো কার্বন জমা থাকে, অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড জমা থাকে। শ্বসনের সময় বায়ু গহ্বরগুলো বান্ডল মিথ তৈরি করে।(ঘ) বায়ু গহ্বরগুলোয় অর্গানন জমা থাকে। এরা অক্সিজেন ছেড়ে দেয়, ক্লোরোফ্লুরো কার্বন জমা থাকে। শ্বসনের সময় বায়ু গহ্বরগুলো বান্ডল মিথ তৈরি করে।৭। কত সালে কোন বৈজ্ঞানিক জাইলেম শব্দটি প্রবর্তন করেন? জাইলেম (xylem) শব্দটি কোন দেশের কোন শব্দ থেকে তৈরি হয়েছে? জাইলেম মানে কী?(ক) ১৮৬১ সালে বৈজ্ঞানিক Nutmeg জাইলেম শব্দটি প্রবর্তন করেন। জাইলেম শব্দটি রোমের xyleus শব্দ থেকে তৈরি হয়েছে। জাইলেম মানে পাতা।(খ) ১৮৬০ সালে বৈজ্ঞানিক Nutmieg জাইলেম শব্দটি প্রবর্তন করেন। জাইলেম শব্দটি রোমের xylomatous শব্দ থেকে তৈরি। জাইলেম মানে কাণ্ড।(গ) ১৮৫৯ সালে Nutmeg জাইলেম শব্দটি প্রবর্তন করেন। জাইলেম শব্দটি আমেরিকার xylos নামক শব্দ থেকে তৈরি হয়েছে। জাইলেম মানে কাণ্ডরোম।(ঘ) ১৮৫৮ সালে বৈজ্ঞানিক Nageli জাইলেম শব্দটি প্রবর্তন করেন। এটি গ্রিক শব্দ xylos থেকে তৈরি হয়েছে। জাইলেম মানে wood বা কাঠ।৮। নিলয়ের সিস্টোলের বৈশিষ্ট কোনটি?(ক) নিলয় তিনটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা খোলা ও সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে। নিলয়ের মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং নিলয় থেকে রক্ত নিলয়ের বাইরে নির্গত হয়। বাঁ নিলয় থেকে CO2 সম্পন্ন রক্ত পালমোনারি ধমনীতে এবং ডান নিলয় থেকে O2সহ রক্ত অ্যাওয়ার্টায় প্রবেশ করে। এই দশার সময়কাল ০.৩ সেকেন্ড।(খ) নিলয় চারটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়ে যায়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা খোলা এবং সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে। নিলয়ের মধ্যবর্তী চাপ বেড়ে যায় এবং নিলয় থেকে রক্ত নিলয়ের মধ্যে বের হয়। বাঁ নিলয় থেকে CO2সহ রক্ত আর্চ অব অ্যাওর্টায় এবং ডান নিলয় থেকে O2সহ রক্ত বাঁ পালমোনারি ধমনীতে প্রবেশ করে। এই দশার সময়কাল ০.১০ মিনিট।গ) নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের মধ্যবর্তী চাপ বেড়ে যায় এবং নিলয় থেকে রক্ত নিলয়ের বাইরে বের হয়। ডান নিলয় থেকে co2সহ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাঁ নিলয় থেকে O2 সমৃদ্ধ রক্ত অ্যাওয়ার্টায় ঢুকে যায়। এই দশার সময়কাল ০.৩ সেকেন্ড।ঘ) এ সময় অলিন্দ দুটি সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। অলিন্দের মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং নিলয় থেকে রক্ত অলিন্দের বাইরে বের হয়। ডান নিলয় থেকে CO2সহ রক্ত পালমোনারি ধমনিতে এবং ডান কপাটিকা থেকে O2 সমৃদ্ধ রক্ত অ্যাওয়ার্টায় ঢুকে যায়। এই দশার সময়কাল ০.১৩১ সেকেন্ড/মিনিট।৯। অন্তঃশ্বসনকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী?(ক) তিনটি পর্যায়ে ভাগ করা যায়। যথা: কার্বন ডাইঅক্সাইড সরবরাহখাদ্যবস্তুর জারণ-বিজারণ, অক্সিজেনের সালোক সংশ্লেষণ।(খ) চারটি পর্যায়ে ভাগ করা যায়। যথা: ক্লোরোফ্লুরো কার্বনকে জারণখাদ্যবস্তুর জারণ বিজারণ করা, হাইড্রোজেনের শ্বসন ও ব্যাপন ঘটানো।(গ) তিনটি পর্যায়ে ভাগ করা যায়। ভাগগুলো হলো অক্সিজেন পরিবহন, খাদ্যবস্তুর জারণ-বিজারণ, ক্লোরোফ্লুরো অক্সিহিমোগ্লোবিনের বিশোধন ঘটানো।(ঘ) তিনটি পর্যায়ে ভাগ করা যায়। যথা—অক্সিজেন পরিবহন, খাদ্যবস্তুর জারণ ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালমডেল টেস্ট-৫: অংশ-২ সঠিক উত্তর: ৬। ক, ৭। ঘ, ৮। ঘ, ৯। ঘ।