জীববিজ্ঞান
৭৩। কোনটি এনজাইমের বৈশিষ্ট্য—
ক. এনজাইম একধরনের মনোসার হাইড্রেট; এদের PH নেই খ. এরা একধরনের প্রোটিন, এদের কার্যকারিতা সুনির্দিষ্ট। এরা বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করে না
গ. এরা অতিমাত্রায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় ও এদের PH নেই। এরা বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করে
ঘ. এনজাইম ফসফোলিপিড পলিমার। ডাই-হাইড্রোজেন গ্লাইকোসিল হিসেবে এরা বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন ঘটায়
৭৪। কোন স্থানে প্যারেনকাইমা কলা দেখা যায় না?
ক. কাণ্ডের ত্বকে খ. পাতার মেসোফিল অংশে
গ. মূলের ত্বকে ঘ. পত্রবৃন্তে
৭৫. তেলাপোকার রেচনতন্ত্রে কোন অঙ্গ জড়িত থাকে না?
ক. মালপিজিয়ান নালিকা খ. ইউরিকোস গ্রন্থি
গ. কিউটিকল ঘ. ইউট্রিকুলার গ্রন্থি
৭৬। সেরেবেলামের কাজ নয়—
ক. স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ
খ. ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ
গ. ভারসাম্য ও দেহভঙ্গির বজায় রাখা
ঘ. কোনটিই নয়।
৭৭। রক্তসংবহনতন্ত্রের ক্ষেত্রে সঠিক নয়—
ক. হূদপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালী এর অংশ
খ. লসিকাতন্ত্র এই তন্ত্রের অন্তর্ভুক্ত নয়
গ. অনুসংবহন ব্যবস্থার সঙ্গে এ তন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ জড়িত
ঘ. সংবহন শারীরবিদ্যায় এ তন্ত্র আলোচিত হয়
৭৮। যেটি খাদ্যচক্রের বৈশিষ্ট্য নয়—
ক. পরিবেশে একই সময় শুধুমাত্র একটি খাদ্যচক্র বর্তমান থাকে
খ. খাদ্যচক্রের ভিত্তিস্তর থেকে যতই উপরের স্তরে উঠা যায় জীবের আকার ততই বৃদ্ধি পায়
গ. খাদ্যচক্রে উৎপাদক বলতে শুধু সবুজ উদ্ভিদকেই বোঝায়
ঘ. সবুজ উদ্ভিদ খাদ্যচক্রের ভিত্তিস্তর গঠন করে
৭৯। যকৃত নালী পিত্ত নালীর সঙ্গে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে। এই অভিন্ন নালী ভ্যাটার এর অ্যাম্পুলা নামে নালীর মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়?
ক. অনুপ্রস্থ কোলনে খ. পাইলোয়িক স্ফিংক্টারে
গ. ডিওডেনামে ঘ. জেজুনামে
৮০। ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তির ক্ষেত্রে সঠিক?
ক. মুখ্য ব্রংকাইগৌণ ব্রংকাইব্রংকিওল প্রান্তীয় ব্রংকিওলশ্বসন ব্রংকিওলঅ্যালভিওলার নালীঅ্যালভিওলারথলি অ্যালভিওলি
খ. মুখ্য ব্রংকাইগৌণ ব্রংকাইপ্রান্তীয় ব্র্যংকিওলশ্বসন ব্রংকিওলঅ্যালভিওলিঅ্যালভিওলারথলিঅ্যালভিওলার নালীব্রংকিওল
গ. মুখ্য ব্রংকাইগেণি ব্রংকাইব্রংকিওল প্রান্তীয় ব্র্যংকিওল
অ্যালভিওলার থলি অ্যালভিওলি শ্বসন ব্রংকিওল অ্যালভিওলার নালী
ঘ. মুখ্য ব্রংকাইগৌণ ব্রংকাইব্রংকিওল শ্বসন ব্রংকিওল অ্যালভিওলিঅ্যালভিওলার থলি অ্যালভিওলার নালীপ্রান্তীয় ব্রংকিওল
# উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১৩ এর উত্তর
৬০. গ ৬১. গ ৬২. ঘ ৬৩. খ ৬৪. ক ৬৫. খ ৬৬. ক ৬৭. গ ৬৮. ক ৬৯. খ ৭০. গ ৭১. ক ৭২. ঘ।