মেডিকেলে ভর্তি পরীক্ষা
মডেল টেস্ট-১৯
প্রাণিবিজ্ঞান
২৩। করোটিকার অস্থি নয় কোনটি?
ক. ফ্রন্টাল অস্থি খ. প্যারাইটাল অস্থি
গ. হাইঅয়েড অস্থি ঘ. এথময়েড অস্থি
২৪। ডানাবিশিষ্ট অস্থি কোনটি?
ক. স্ফেনয়েড অস্থি খ. এথময়েড অস্থি
গ. অক্সিপিটাল অস্থি ঘ. ফন্ট্রাল অস্থি
২৫। রক্তকণিকা তৈরি হয়—
ক. তরুণাস্থি থেকে খ. লাল অস্থিমজ্জা থেকে
গ. হলুদ অস্থিমজ্জা থেকে
ঘ. উভয় অস্থিমজ্জা থেকে
২৬। করোটির সচল অস্থি কোনটি?
ক. ম্যাক্সিলা খ. ম্যান্ডিবল
গ. টেমপোরাল অস্থি ঘ. জাইগোমেটিক অস্থি
২৭। একটি আদর্শ কাশেরুকার অংশ নয়?
ক. স্পাইনাস প্রসেস খ. ম্যামিলারি প্রসেস
গ. ট্রান্সভার্স প্রসেস ঘ. ল্যামিনা
২৮। ম্যান্ডিবলের অংশ নয় কোনটি?
ক. অ্যালভিওলার প্রসেস খ. করনয়েড প্রসেস
গ. কোরাকয়েড প্রসেস ঘ. কন্ডাইলয়েড প্রসেস
২৯। কোনটি সঠিক?
ক. করোটির অক্সিপিটাল অস্থিটি প্রথম কাশেরুকা অ্যাটলাসের সঙ্গে যুক্ত থাকে
খ.করোটির ম্যান্ডিবল অস্থিটি U আকৃতিবিশিষ্ট
গ. ঊর্ধ্ব চোয়ালের অস্থির নাম ম্যাক্সিলা
ঘ. ওপরের সবই ঠিক
৩০। ক্ল্যাভিকল সম্পর্কে কোনটি সঠিক নয়?
ক. এটা ইংরেজি f আকৃতির
খ. এর এক প্রান্ত স্টার্নামের ম্যানুব্রিয়ামের সঙ্গে যুক্ত থাকে গ. একে collar bone বা beauty bone বলা হয়
ঘ. এই অস্থির মজ্জা গহ্বর বেশ পাতলা
৩১। শ্রোণিচক্র নিচে উল্লিখিত অস্থি নিয়ে গঠিত?
ক. ২টি নিতম্ব অস্থি খ. ২টি স্ক্যাপুলা ও ২টি ক্ল্যাভিকল গ. ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস
ঘ. ২টি ফিমার ও ২টি নিতম্ব অস্থি
৩২। পেশির টেনডন থেকে যে অস্থির উৎপত্তি
ক. স্টার্নাম খ. স্ফেনয়েড অস্থি
গ. প্যাটেলা ঘ. হাইঅয়েড অস্থি
৩৩। নিচের কোনটি মিথ্যা?
ক. ফিবুলা দেখতে দীর্ঘ ষষ্টির মতো
খ. ছোট ও বড় ট্রোক্যান্ট থাকে ফিমারে
গ. টিবিয়ার শ্যাফট দুইধার বিশিষ্ট
ঘ. টিবিয়া ভেতরের দিকের অস্থি
৩৪। বাইসেপস কোন ধরনের পেশি?
ক. ফ্লেক্সর খ. এক্সটেনসর
গ. অ্যাবডাকটর ঘ. অ্যাডাকটর
৩৫। যে অস্থির ওপর ভর করে মানুষ বসে—
ক. সিমফাইসিস পিউবিস
খ. ইসকিয়াল টিউবারোসিটি
গ. কক্সিস ঘ. টিবিয়া ফিবুলা
৩৬। ঊর্ধ্বাঙ্গের অস্থি নয় কোনটি?
ক. রেডিও আলনা খ. হিউমেরাস
গ. মেটাটার্সাল অস্থি ঘ. ফ্যালাঞ্জেস
৩৭। স্টার্নামের সঙ্গে কয়েকজোড়া পর্শুকা যুক্ত থাকে?
ক. প্রথম ৬ জোড়া খ. প্রথম ৭ জোড়া
গ. প্রথম ১০ জোড়া ঘ. প্রথম ৫ জোড়া
৩৮। স্টার্নামের অংশ নয় কোনটি?
ক. ম্যানুব্রিয়াম খ. দেহ গ. জিফয়েড প্রসেস
ঘ. করনয়েড প্রসেস।
# উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-১৮ এর উত্তর
১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ।