মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় অন্যদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, বিএমএর সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।