মেডিকেলের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এ আবেদন করতে হবে। একজন প্রার্থী এক হাজার টাকা ফি (অফেরতযোগ্য) জমা দিয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। এমবিবিএস/বিডিএস কোর্সের ক্লাস শুরু হবে জানুয়ারি ২০১২। ফলাফল ও ভর্তি-সম্পর্কিত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং www.dghs.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন