মেধাবী শিক্ষার্থীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর, টাঙ্গাইল থেকে পরীক্ষা দিয়ে সারা দেশে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ দশজনের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করেছিল শেখ ফজলে রাব্বি। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে ফজলে রাব্বির কিছু পরামর্শ। পরীক্ষার আগে ও পরীক্ষার সময় যে বিষয়গুলোতে অবশ্যই জোর দিতে হবে—# পড়াশোনা করতে হবে সকাল-বিকেলনিয়মিত, তবে গভীর রাত পর্যন্ত নয়।# প্রতিটি বিষয়ে পাঠ্যবই লাইন বাই লাইন পড়তে হবে।# ছুটির দিনগুলোতেও নিয়মিত পড়াশোনা করতে হবে।# প্রতিদিন গণিতের অন্তত ২০টি সমস্যার সমাধান করতে হবে।# নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর প্রদানের জন্য প্রতিদিন প্রশ্নোত্তর লেখার অনুশীলন করতে হবে।# পরীক্ষার আগে সকল বিষয় রিভিশন দিতে হবে। অহেতুক ভয় পাওয়ার কিছু নেই।# পরীক্ষার হলে, বিশেষ করে গণিত বিষয়ের সমস্যা সমাধান করে যাচাই করতে হবে।# পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করা।# বানান ভুলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।পরীক্ষায় সফলতা অর্জনের জন্য নিয়মানুবর্তি এবং প্রতি পদক্ষেপে অবশ্যই সচেতন থাকতে হবে।