মেধাবীদের উচ্ছ্বাস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজিসিএসই এবং এ-লেভেল পরীক্ষায় যেসব শিক্ষার্থী ভালো ফল করেন, তাঁদের প্রতিবছরই বিশেষ পুরস্কার দেয় যুক্তরাজ্যের নামী শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠান পিয়ারসন এডেক্সেল। ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল এ বছরের আয়োজন। ২০১৫ সালে এডেক্সেলের যেসব শিক্ষার্থী সর্বোচ্চ ফল পেয়েছেন, তাঁরাই ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা ধরা পড়লেন একই ফ্রেমে।