মেরু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের ধারাবাহিকতায় আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা ‘শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়’ ছাপা হলো।অধ্যায়-১১১. আবহাওয়া ও জলবায়ুর ওপর সূর্যতাপের কোনো প্রভাব নেই। — ‘অশুদ্ধ’২. সূর্যতাপের তারতম্যের কারণে বায়ুচাপ কমবেশি হয়।—‘শুদ্ধ’৩. জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।—‘অশুদ্ধ’৪. সূর্য সারা বছরই খাড়াভাবে কিরণ দেয়।—‘অশুদ্ধ’৫. বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।—অশুদ্ধ৬. পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে না।—‘শুদ্ধ’ ৭. যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত কম হয়।—‘অশুদ্ধ’৮. বিষুবীয় অঞ্চলের বায়ুর তাপমাত্রা বেশি।—‘শুদ্ধ’৯. কয়েক বছরের আবহাওয়ার গড় ফলকে সে স্থান বা অঞ্চলের জলবায়ু বলে।—‘শুদ্ধ’১০. মেরু অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে কম হয়।—‘শুদ্ধ’১১. নিম্ন বায়ুচাপের কারণে কোনো স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি চলতে থাকে।—‘শুদ্ধ’১২ .প্রতিদিনের বায়ুর গড় তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের অবস্থা হলো আবহাওয়া।—‘শুদ্ধ’১৩. আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়।—‘শুদ্ধ’১৪. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার।—‘শুদ্ধ’১৫. সব জায়গায় সব সময় বায়ুচাপ সমান থাকে।—‘অশুদ্ধ’অধ্যায়-১২১. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদেরকে নক্ষত্র বলে।— শুদ্ধ২. শুকতারা একটি গ্রহ।— শুদ্ধ৩. সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়।— শুদ্ধ৪. প্রতিটি গ্রহ একই কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে।— অশুদ্ধ৫. পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত হয়।— অশুদ্ধ৬. ধূমকেতুর আকৃতি অনেকটা ঝাঁটার মতো।— শুদ্ধ৭. সৌরজগৎ বিশ্বজগতের তুলনায় অতি ক্ষুদ্র।— শুদ্ধ৮. পৃথিবীর উত্তর গোলার্ধে ২১ জুন সবচেয়ে বড় দিন। — শুদ্ধ৯. পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর।— শুদ্ধ১০. লিপ ইয়ারে থাকে ৩৬৫ দিন।— অশুদ্ধ১১. মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে।— অশুদ্ধ১২. পৃথিবী পুরোপুরি গোলাকার নয়।— শুদ্ধ১৩. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই, তাদের গ্রহ বলে।— শুদ্ধ১৪. সৌরজগতে রয়েছে ৯টি গ্রহ।— শুদ্ধ১৫. পৃথিবী তার কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।— শুদ্ধ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল