বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বিরামচিহ্ন

.
.

১৬। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতিচিহ্ন বসবে?
ক. হাইফেন খ. কমা গ. ড্যাস ঘ. সেমিকোলন।
১৭। সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন গ. হাইফেন ঘ. ড্যাস
১৮। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. কমা গ. দাঁড়ি ঘ. লোপচিহ্ন
১৯। উদ্ধরণচিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কোন চিহ্ন বসাতে হয়?
ক. সেমিকোলন খ. কোলন গ. কমা ঘ. হাইফেন
২০। বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. কোলন গ. সেমিকোলন ঘ. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
২১। হূদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. বন্ধনী খ. হাইফেন গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক
২২। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কী বসে?
ক. কমা খ. ড্যাস গ. কোলন ঘ. কোলন ড্যাস
২৩। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?
ক. ড্যাস খ. কোলন গ. সেমিকোলন ঘ. পূর্ণচ্ছেদ
২৪। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বুঝাতে যে চিহ্নের ব্যবহার করতে হয় তার নাম কী?
ক. উদ্ধরণচিহ্ন খ. ড্যাস গ. কমা ঘ. লোপচিহ্ন
২৫। সমার্থক ও বিপরীতর্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. ড্যাস গ. কোলন ড্যাস ঘ. হাইফেন
২৬। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
ক. ইলেকচিহ্ন খ. ড্যাসচিহ্ন গ. কোলনচিহ্ন ঘ. হাইফেন
২৭। কোনো পদের বর্ণবিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. ইলেক খ. ড্যাস গ. কোলন ঘ. সেমিকোলন
২৮। কমার আরেক নাম কী?
ক. পদটীকা খ. পাদচ্ছেদ গ. পাদপম ঘ. পাদবন্ধন
২৯। বন্ধনীচিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?
ক. ধাতু বোঝাতে খ. অর্থমূলক
গ. ব্যাখ্যামূলক ঘ. উত্পন্ন বোঝাতে
৩০। ব্যাকরণিক চিহ্ন কয়টি?
ক. ১১টি খ. ৭টি গ. ৪টি ঘ. ৩টি
৩১। কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্ত খ. মূহুর্ত গ. মুহূর্ত ঘ. মূহুর্ত
৩২। বাগভঙ্গি কী?
ক. শব্দ ভঙ্গি খ. বাচ্য ভঙ্গি
গ. নানা ভঙ্গিতে উচ্চারণ ঘ. মুখভঙ্গি।
স্বরভঙ্গি
১। বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. বিরামচিহ্ন খ. পদক্রম গ. স্বরভঙ্গি ঘ. বাগধারা
২। বাগভঙ্গি অনুসারে বাক্য কত প্রকার হতে পারে?
ক. ৫ প্রকার খ. ৬ প্রকার গ. ৪ প্রকার ঘ. ২ প্রকার
৩। বিবৃতিমূলক বাক্য কত প্রকার হতে পারে?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৪। ‘কী সাংঘাতিক ব্যাপার’—এটা কী ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক খ. প্রশ্নমূলক
গ. বিস্ময়মূলক ঘ. অনুরোধমূলক
৫। ‘চুপটি করে বসো’—এটা কী ধরনের বাক্য?
ক. আদেশমূলক খ. অনুরোধজ্ঞাপক
গ. বিবৃতিমূলক ঘ. উপদেশমূলক
৬। ‘পরীক্ষায় সফল হও’—এটি কোন প্রকার বাক্য?
ক. বিবৃতিমূলক খ. ইচ্ছাসূচক
গ. বিস্ময়সূচক ঘ. আদেশবাচক
৭। ‘তুমি এত নীচ!’ বিস্ময়সূচক বাক্যটি কোন ভাব প্রকাশ করছে?
ক. ক্রোধ খ. ধিক্কার গ. লজ্জা ঘ. ঘৃণা
৮। ‘তোমাকে আজই যেতে হবে’—এটা কী ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক খ. বিবৃতিমূলক
গ. প্রার্থনাসূচক ঘ. আদেশসূচক।
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিরামচিহ্ন
১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. গ ৩০. গ ৩১. গ ৩২. গ।
স্বরভঙ্গি
১. গ ২. ক ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা