বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের অতিথির স্মৃতি গল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
উত্তর-গ.
কালা পাহাড়ের আচরণের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পে মানুষের প্রতি পশুর ভালোবাসার স্বরূপ প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের হাতি কালা পাহাড় একটি পশু। যার আচরণ মানুষের সঙ্গে পশুর সুগভীর সম্পর্ককে নির্দেশ করে। মালিকের প্রতি ভালোবাসাস্বরূপ পশুটি জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। দারিদ্র্যর শিকার মালিক নাইমুদ্দিন চাইলেও তাকে বিক্রি করা থেকে বাঁচাতে পারেনি, কিন্তু কালা পাহাড় তা না মেনে অন্যের কাছে যাওয়ার আগেই মারা গেছে। এই আচরণ ‘অতিথির স্মৃতি’ গল্পের কুকুরের সঙ্গে সম্পর্কিত।
‘অতিথির স্মৃতি’ গল্পে দেখা যায়, লেখক দেওঘরে গিয়ে কুকুরের সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাতে উভয়ের মধ্যে তৈরি হয় এক গভীর ভাবের সম্মিলন। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে, কিন্তু অপর কাউকে দেখলে সে ভয় পেয়ে পালিয়ে যায়। দেওঘরে লেখকের সঙ্গে আত্মিক ভাব গড়ে ওঠে কুকুরটির, কিন্তু একদিন লেখকের চলে যাওয়ার ডাক আসে। তাই সব ফেলে লেখক গাড়িতে উঠলে কুকুরটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাঁর দিকে। উদ্দীপকের কালা পাহাড়ও কুকুরটির মতো অসহায় ভালোবাসার নমুনা প্রকাশ করে। উভয় প্রাণীর মধ্যেই মানুষের প্রতি ভালোবাসার মমত্ববোধ প্রকাশ পেয়েছে।
উত্তর-ঘ.
পশুর প্রতি মমত্ববোধ থেকে উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে আমি মনে করি।
উদ্দীপকে নাইমুদ্দিনের মধ্যে আমরা পশুপ্রেম লক্ষ করি। দারিদ্র্যতার জন্যে সে তার পোষা হাতি কালা পাহাড়কে বিক্রি করে দিলেও হাতিটি তার কাছ থেকে দূরে যায়নি; বরং শেষ পর্যন্ত হাতিটি মনিবের প্রতি অভিমান করে মৃত্যুকে অনায়সেই গ্রহণ করেছে। হাতির মৃত্যুর সঙ্গে সঙ্গে নাইমুদ্দিনের যে আত্মবিলাপ, তা যেন ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের অতিথিকে হারানোর বেদনার প্রতিরূপ।
‘অতিথির স্মৃতি’ গল্পে আমরা উদ্দীপকের নাইমুদ্দিনের মতো একপ্রকার গভীর বেদনাবোধ লক্ষ করি। কেননা, লেখক যখন দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। তখন তাঁর সঙ্গে একটি কুকুরের ভাব গড়ে ওঠে। কুকুরটি যেন লেখকের আত্মীয় হয়ে ওঠে; তার প্রতি লেখকের ভালোবাসা যেন তীব্র হয়ে ওঠে। কিন্তু শেষ দিকে কুকুরটিকে একা ফেলে চলে আসাতে লেখকের মনেও উদ্দীপকের নাইমুদ্দিনের মতো বেদনাবোধ আমরা দেখতে পাই।
পশুর প্রতি মমত্ববোধ মানুষের চিরকালীন। উদ্দীপক এবং মূল গল্পে যে বোধ আমাদের পশুর প্রতি মমত্ববোধ শেখায়, তা যেন আমাদের চিরচেনা একটি দৃশ্য। উদ্দীপকের নাইমুদ্দিনের পোষা হাতি কালা পাহাড়কে হারিয়ে যে অনুশোচনা, তা লেখকেরই অনুশোচনার প্রতিরূপ। কেননা, নাইমুদ্দিন অভাবের তাড়নায় হাতি বিক্রি করলে শেষে সে পোষা প্রাণীর মমতা বুঝতে পেরেছে এবং সে ব্যথায় সে ব্যথিত হয়েছে। লেখকও অতিথির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, কিন্তু শেষে যখন তিনি চলে আসবেন বলে মনে ভাবলেন, তখনই আমরা দেখি অতিথির প্রতি তাঁর মনের মধ্যে এক অজানা মমতা। শেষে লেখকের চলে আসার মুহূর্তটি আমাদের নাইমুদ্দিনের মনের অবস্থার সঙ্গে মিলিয়ে দেয় লেখক ও সমগ্র গাল্পিক পরিবেশকে। তাই বলা যায়, উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক
কলেজ, ঢাকা