মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে শুধু এক ধরনের মৌল পাওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ সংজ্ঞা  অংশ-২প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হবে।ধাতু: চকচকে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী মৌলকে ধাতু বলা হয়। যেমন: তামা, লোহা, স্বর্ণ ইত্যাদি।অধাতু: প্রধানত তাপ ও বিদ্যুৎ অপরিবাহী মৌলগুলোকে অধাতু বলে। যেমন: নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ইত্যাদি।পরমাণু: মৌলের ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে।অণু: কোনো যৌগিক অথবা মৌলিক বস্তুর যে ক্ষুদ্রতম কণা ওই বস্তুর ধর্মাবলি অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে, তাকে সে বস্তুর অণু বলা হয়।মৌলিক পদার্থ: যে পদার্থকে বিশ্লেষণ করলে শুধু এক ধরনের মৌল পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলে।যৌগিক পদার্থ: যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌল পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বা যৌগ বলা হয়।পারমাণবিক ভর: কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন-12 পরমাণুর ভরের অংশের অংশের যতগুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়।আণবিক ভর: কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বন-12 পরমাণুর ভরের অংশের যতগুণ ভারী, সেই সংখ্যাকে ওই পদার্থের আণবিক ভর বলা হয়।গ্রাম পারমাণবিক ভর: কোনো মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সে মৌলের ওই পরিমাণকে এক গ্রাম পারমাণবিক ভর বা এক গ্রাম পরমাণু বলা হয়।কোনো বস্তুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সে বস্তুর ওই পরিমাণকে 1 mole বলা হয়।এক মৌল বস্তুতে অ্যাভোগেড্রোসংখ্যক কণা বিদ্যমান। অ্যাভোগেড্রো সংখ্যার মান 6.02 ´ 1023।ডাল্টনের পরমাণুবাদ: ডাল্টনের পরমাণুবাদ আধুনিক রসায়নের ভিত্তি। এ তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে, প্রতিটি পদার্থ গঠনে বিচ্ছিন্ন এবং পরমাণু নামক অতি ক্ষুদ্র অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। পরমাণুগুলোকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।রাসায়নিক সংযোগসূত্র: দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগের ফলে বিভিন্ন যৌগ উৎপন্ন হয়। এ সংযোগের সময় বিভিন্ন নিয়ম বা সূত্র মান্য করা হয়। এ নিয়মগুলোকে রাসায়নিক সংযোগসূত্র বলা হয়। পাঁচটি সূত্র বিদ্যমান। যেমন: (১) ভরের নিত্যতা বা অবিনাশিতাবাদ সূত্র; (২) স্থিরানুপাত সূত্র; (৩) গুণানুপাত সূত্র; (৪) বিপরীত অনুপাত সূত্র; এবং (৫) গ্যাস আয়তন সূত্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল