প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি শোনেন, ওয়েস্ট ইন্ডিজ মাঝেমধ্যে নার্সকে নিয়ে খেলতে নামে, তবে ভাববেন না যে দলের সবাই অসুস্থ। তাদের একজন খেলোয়াড়ের নামই নার্স, অ্যাশলে নার্স।

যদি কখনো শোনেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলে একজন ‘শর্ট’ আছে, তবে ভাববেন না তাদের ক্রিকেটারের সংকট। আসলে ক্রিকেটারের নামই শর্ট, জন ম্যাথিউ শর্ট।

ইংল্যান্ড এখন বল ছাড়া ক্রিকেট খেলতে পারে না। তবে আগে কি ইংল্যান্ড বল ছাড়াই ক্রিকেট খেলত? হ্যাঁ, খেলত। তবে এই বল সেই বল নয়; তাদের এক ক্রিকেটারের নাম বল, জ্যাক বল।

যদি শোনেন, দক্ষিণ আফ্রিকা লুঙ্গিসহ মাঠে নেমেছে, তবে ভেবে বসবেন না যে আইসিসি

ক্রিকেট মাঠে লুঙ্গি পরার নিয়ম করেছে। আসলে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের নামই লুঙ্গি, লুঙ্গি এনগিডি।