যশোর জেলা পরিষদ বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা পরিষদ বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করতে হবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৪.৭৫ পেয়ে পাস করতে হবে। শিক্ষার্থীদের ২০১০ সালে এইচএসসি পাস হতে হবে। তবে আবেদনকারী কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী হন, তবে তিনি সব পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে পাস করলেই চলবে।আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র যশোর জেলা পরিষদ কার্যালয় থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জেলা পরিষদ কার্যালয়েই জমা দিতে হবে। তবে প্রার্থীর অভিভাবকের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি হলে তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।