যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ আসনে ৩৩ পরীক্ষার্থী
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক প্রকৌশল/সম্মান/বিপিএড (সম্মান) কোর্সে ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে। আবেদনের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। চারটি অনুষদের ৪২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৫৬৩টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩৩ জন শিক্ষার্থী।ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ অক্টোবর। ভর্তি পরীক্ষার জন্য ‘এ’ ইউনিটের ১৭৫ আসনের বিপরীতে ছয় হাজার ১৬৮ জন, ‘বি’ ইউনিটের ১৫৫ আসনের বিপরীতে পাঁচ হাজার ২৪৮ জন, ‘সি’ ইউনিটের ৭০টি আসনের বিপরীতে এক হাজার ৭৯৮ জন এবং ‘ডি’ ইউনিটের ৩০টি আসনের বিপরীতে ৩৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার স্থান ৭ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jstu.edu.bd থেকে জানা যাবে।