যিনি বিশেষ জ্ঞান রাখেন তাকে এক কথায় বলা হয় বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কথায় প্রকাশ  অংশ-২১. প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয় থেকে অনুচ্ছেদে এক কথায় প্রকাশ প্রয়োগ আলোচনা করবে।৪৬. কণ্ঠ পর্যন্ত—আকণ্ঠ।৪৭. কম কথা বলে যে—মিতভাষী। ৪৮. যার কোনো কিছুতে ভয় নেই—অকুতোভয়।৪৯. যার অন্য উপায় নেই—অনন্যোপায়।৫০. যার কাজ করার শক্তি আছে—সক্ষম। ৫১. যার আকার নেই—নিরাকার।৫২. যার পীড়া হয়েছে—পীড়িত।৫৩. যার উপস্থিত বুদ্ধি আছে—প্রত্যুৎপন্নমতি।৫৪. যিনি অধিক ব্যয় করেন না—মিতব্যয়ী। ৫৫. যিনি শিক্ষা দান করেন—শিক্ষক।৫৬. যিনি বিশেষ জ্ঞান রাখেন—বিশেষজ্ঞ। ৫৭. শুভক্ষণে জন্ম যার—ক্ষণজন্মা। ৫৮. শত্রুকে দমন করে যে—অরিন্দম।৫৯. শৈশবকাল অবধি—আশৈশব।৬০. শুকনো পাতার শব্দ—মর্মর।৬১. সকলের জন্য প্রযোজ্য—সর্বজনীন।৬২. সমুদ্র পর্যন্ত—আসমুদ্র।৬৩. সমস্ত পৃথিবীর লোকের বন্দনাযোগ্য —বিশ্ববন্দিত, বিশ্ববন্দ্য।৬৪. সারা দুনিয়ায় খ্যাত—জগদ্বিখ্যাত। ৬৫. সাধনা করেন যিনি—সাধক। ৬৬. সিংহের ডাক—হুংকার।৬৭. সোনার মতো দেখতে—সোনালি।৬৮. হনন করার ইচ্ছা—জিঘাংসা।৬৯. হরিণের চামড়া—অজিন। ৭০. হিত কামনা করে যে—হিতৈষী।৭১. হঠাৎ রাগ করে যে—রগচটা।৭২. হাতির ডাক—বৃংহণ/বৃংহিত। ৭৩. কষ্টে গমন করা যায় যেখানে—দুর্গম।৭৪. কোথাও উঁচু কোথাও নিচু—বন্ধুর।৭৫. কী করতে হবে তা বুঝতে না পারা—কিংকর্তব্যবিমূঢ়৭৬. কূলের সমীপে—উপকূল।৭৭. কর্ম সম্পাদনে পরিশ্রমী—কর্মঠ। ৭৮. কল্পনা করা যায় না এমন—অকল্পনীয়।৭৯. কোকিলের স্বর—কুহু।৮০. খাবার যোগ্য—খাদ্য। ৮১. খ্যাতি আছে যার—খ্যাতিমান। ৮২. ঘোড়ার ডাক—হ্রেষা।৮৩. চিরদিন মনে রাখার যোগ্য—চিরস্মরণীয়।৮৪. জানার ইচ্ছা—জিজ্ঞাসা।৮৫. জয়ের জন্য যে উৎসব—জয়োৎসব।৮৬. ডালের আগা—মগডাল। ৮৭. তুলনা হয় না এমন—অতুলনীয়।৮৮. তিন রাস্তার মোড়—তেমাথা।৮৯. তাল ঠিক নেই যার—বেতাল।৯০. ত্রি (তিন) ফলের সমাহার—ত্রিফলা।৯১. দমন করা যায় না এমন—অদম্য। ৯২. দিনের মধ্যভাগ—মধ্যাহ্ন। ৯৩. দিনে যে একবার আহার করে—একাহারী।৯৪. দিবসের প্রথম ভাগ—পূর্বাহ্ন।৯৫. দিবসের শেষ ভাগ—অপরাহ্ন।৯৬. দূরে দেখে না যে—অদূরদর্শী।৯৭. নষ্ট হয় যা—নশ্বর।৯৮. নিশাকালে চরে বেড়ায় যে—নিশাচর। ৯৯. নদীমাতা যার—নদীমাতৃক।১০০. নূপুরের শব্দ—নিক্বণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল